Advertisement Placeholder
নিউইয়র্কে নজরুল জয়ন্তী উৎসবের অভিমত

মানুষের কল্যাণে নজরুল আজীবন নিজেকে উৎসর্গ করেছেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের কল্যাণে নজরুল আজীবন নিজেকে উৎসর্গ করেছেন

‘নজরুল জয়ন্তি’র সমাবেশে খ্যাতনামা নজরুল গবেষক অ্যামিরিটাস অধ্যাপক ড. উইনস্টন

যুক্তরাষ্ট্রস্থ ‘নজরুল একাডেমি’র দশক পূর্তি উপলক্ষে ১৪ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ মেরি লুইস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘নজরুল জয়ন্তি’র সমাবেশে খ্যাতনামা নজরুল গবেষক অ্যামিরিটাস অধ্যাপক ড. উইনস্টন ল্যাঙলি বলেছেন, ‘নজরুল একজন পরিপূর্ণ বাঙালি হিসেবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, রাজনৈতিক হানাহানি, শাসন-শোষণের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন।’
রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের অ্যামিরিটাস অধ্যাপক, এবং ম্যাসাচুসেটস সিটিতে অবস্থিত বস্টন বিশ্ববিদ্যালয়ের ম্যাককরম্যাক গ্র্যাজুয়েট স্কুলের সিনিয়র ফেলো ড. উইনস্টন ল্যাংলি মানবাধিকার, বিশ্বব্যবস্থা, ধর্ম এবং রাজনীতির বিকল্প মডেল নিয়ে আজীবন কাজ করেছেন। তাঁর প্রকাশনাগুলির মধ্যে রয়েছে ‘কাজী নজরুল ইসলাম: দ্য ভয়েস অব পোয়েট্রি অ্যান্ড দ্য স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস’।
ড. জিয়াউদ্দীন আহমেদের সঞ্চালনায় ‘বিশ্বায়নে নজরুল’ বিষয়ক এই আলোচনায় আরো অংশগ্রহন করেন নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী, কাজী বেলাল এবং অধ্যাপক ড.রেচেল ফেল ম্যাকডেরমট।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কীভাবে নজরুলকে স্মরণ করা হয়, উদযাপন করা হয় এবং ভিন্নভাবে চিন্তা করা হয় তা অন্বেষণ করার বিষয়ে আগ্রহের কথা বর্ণনা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেচেল ফেল ম্যাকডেরমট। তিনি উল্লেখ করেন, নজরুল ছিলেন বিপ্লবী, তাঁর লেখার মাধ্যমে স্পষ্টভাবে ব্রিটিশ-বিরোধী ও ঔপনিবেশিক বিরোধী মনোভাব প্রকাশ করেছেন। এশিয়ান এবং মধ্য প্রাচ্যের সংস্কৃতি, ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক ম্যাকডেরমট তাঁর গবেষণায় পূর্ব ভারত এবং বাংলাদেশের নানা বিষয় তুলে এনেছেন। তিনি ভারত উপমহাদেশের হিন্দু-দেবী কেন্দ্রিক ধর্মীয় ঐতিহ্যের উপর ব্যাপকভাবে গবেষণা এবং বই প্রকাশ করেছেন। তৎকালীন ভারতের ‘বিদ্রোহী কবি’ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরও গবেষণা করেছেন।
নজরুল ইসলামের ‘ইসলাম ও হিন্দু’ ধর্মের অনুশীলন তার লেখাকে প্রভাবিত করেছে বলে উল্লেখ করেন অধ্যাপক ম্যাকডেরমট। তাঁর কবিতার মধ্যে হিন্দু এবং মুসলিম চরিত্রের চিত্রায়ন যা ছিল অত্যন্ত আকর্ষণীয়। ম্যাকডেরমট স্বীকার করেছেন যে, নজরুল ইসলামের সাংস্কৃতিক প্রভাবকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বেশ আলাদাভাবে স্মরণ করা হয়, যাকে মুসলিম পুনর্জন্মের প্রবক্তা এবং ‘একজন ধর্মনিরপেক্ষ আইকন’ হিসাবেও চিত্রিত করা হয়। নজরুল বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম পুনর্জন্মের পথিকৃৎ হিসেবে বিজয়ী হয়েছেন।
আলোচনায় বক্তারা বলেন, নজরুল আজীবন সাম্যের যে গান গেয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনে যে পথ রচিত হয়েছিল, তার পেছনে সাম্যের কবি নজরুলের সৃষ্টিশীল রচনা অনুপ্রেরণা যুগিয়েছে।
বৈরি আবাহওয়ার মধ্য দিয়ে ডানা ইসলামের সঞ্চালনায় সন্ধ্যায় ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মন্ত্রে উজ্জীবিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারন সম্পাদক শাহ আলম দুলাল। এরপর নজরুলের কবিতা, গান, আবৃতি ও নৃত্য পরিবেশন করেন নজরুল একাডেমি ইউএসএ’র ছাত্র-শিক্ষকবৃন্দ। এতে অংশগ্রহণ করেন নাহরীন ইসলাম, কবির কিরন, রুমানা মাহজাবিন, ফারুক আজম।
অনুষ্ঠানে বিশেষ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্টস (বাফা)। নতুন প্রজন্মের শিল্পীদের নজরুল সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহন করে শৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জি, সৃজিতা হিয়া, ঋতিকা ব্যানার্জি।
‘বল বীর, চির উন্নত মম শির’ বিদ্রোহী কবিতা’র উপর নৃত্য-কাব্য পরিবেশনায় ছিলেন শিল্পী মেহের কবির এবং ড. নীলা জারিন।
নজরুল একাডেমীর নিজস্ব শিল্পীদের সমবেত পরিবেশনা ‘ঊষার দুয়ারে হানি আঘাত’ অনুষ্ঠানে ছিলেন নার্গিস রহমান, হাফিজা বেগম, শিরিন আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, রুমা আলম, শৌভিত রয় চৌধুরী, ড. রুমা চৌধুরী, নার্গিস বেগম, ঋতুজা ব্যানার্জি, প্রিয়া প্রিয়াঙ্কা, ফারহানা তুলি, ডানা ইসলাম ও শাহ আলম দুলাল। লিমন চৌধুরীর পরিচালনায় একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়া প্রিয়াঙ্কা, জারিন মাইশা, ফারহানা তুলি ও লিমন চৌধুরী।
অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয় সম্মেলনের দুই স্পন্সর গিয়াস আহমেদ এবং আকাশ রহমানকে। নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ ড. নিরুপমা রহমানের অনবদ্য পরিবেশনা সকলকে বৈরী আবহাওয়ার প্রসঙ্গ ভুলিয়ে রাখতে সক্ষম হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার