Advertisement Placeholder
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

ঋণ আদায়ে কঠোর অবস্থানে চীন, ঋণের সুফল পায়নি অধিকাংশ দেশ

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঋণ আদায়ে কঠোর অবস্থানে চীন, ঋণের সুফল পায়নি অধিকাংশ দেশ

শি জিনপিং

বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের অভিপ্রায়ে চীন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping ) চীনের আধিপত্য পশ্চিম বিশ্বের পাশাপাশি দৃঢ়ভিতের ওপর দাঁড় করানোর অভিপ্রায়ে উন্নয়নশীল বিশ্বের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে এই অর্থ ধার দেন। পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন ধার দেয়া সেই অর্থ এখন সংগ্রহের পরিকল্পনা নেয়া হয়েছে এবং সেই ‘সিগন্যাচার এইড ইনিশিয়েটিভ’টি অবাহত রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন শি জিনপিং।

বিশ্বে মর্যাদাশীল দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ১৬ অক্টোবর ‘চায়না ইনভেস্টেড ওয়ান ট্রিলিয়ন ডলার টু গেইন গ্লোবাল ইনফ্লুয়েন্স. ক্যান দ্যাট গো অন’(China Invested $1 Trillion to Gain Global Influence. Can That Go On? ) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এক যুগেরও অধিক সময় আগের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ পরিকল্পনাটি অব্যাহত রাখা নিয়ে আলোকপাত করা হয়েছে। আর এই নামমাত্র সুদে ধার দেয়া বিপুল অর্থের বিনিময়ে অর্থাৎ অর্থনৈতিক শক্তি ব্যবহার করে নিজের ভূরাজনৈতিক প্রতিপত্তি প্রসারের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশসমূহের গণতান্ত্রিক স্লোগানকে মোকাবেলার প্রয়াস চালানো হয়। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ট্রিলিয়ন ডলার প্রদান করা হয় মূলত: উন্নয়নশীল দেশসমূহে বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা, বিমানবন্দর, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রকল্পে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং পূর্ব ও দক্ষিণ ইউরোপের কিছু দেশকে নিজের পক্ষে ঐক্যবদ্ধ করতে নগদ অর্থ এবং অবকাঠামোগত দক্ষতা ব্যবহার করেছেন। চীনের এমন প্রত্যাশা অবশ্য দৃশ্যমানও হয়েছে বলে মন্তব্য করা হয়েছে এই প্রতিবেদনে। বলা হয়েছে, বেল্ট অ্যান্ড রোড চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংকের প্রতিদ্বন্দ্বি বৈশ্বিক উন্নয়নে একটি প্রভাব প্রতিষ্ঠা করেছে। কিন্তু বেইজিংয়ের প্রতি গরিব দেশসমূহকে অনুগত রাখার প্রয়াসটি এখন বুমেরাং হতে চলেছে। কারণ, গৃহিত ঋণের বিনিময়ে প্রত্যাশিত সুফল পাচ্ছে না দেশসমূহ। অধিকন্তু তা অনেকের বিষফোড়া হিসেবে দেখা দিয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। কারণ, ঋণের শর্তে দেশসমূহকে চীনের কন্ট্রাক্টর দিয়ে প্রকল্পের কাজ করার কথা জুড়ে দিয়েছে। কিছু ক্ষেত্রে ব্যয়বহুল হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতেও সক্ষম হয়নি। টাইমস উল্লেখ করেছে, শীঘ্রই বেইজিংয়ে জড়ো হচ্ছেন চীনের কাছে উপরোক্ত কর্মসূচিতে ঋণ গ্রহণকারি ১৫০টি দেশের প্রতিনিধিরা। তারা একটি শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে ইতিপূর্বেকার শর্তসমূহ যুগোপযোগী করার একটি সিদ্ধান্ত নিতে চান। চীন এখন বিশ্বের বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা থেকে বৃহত্তম ঋণ আদায়কারি রাষ্ট্রে পরিণত হতে চায় বলেও মন্তব্য করেছে নিউইয়র্ক টাইমস। চীন সরকার এখন পরিবেশগতভাবে সহায়ক টেকসই প্রকল্পগুলোর জন্যে ক্ষুদ্র আকারের অনুদানের ওপর জোর দিচ্ছে।
পরিবর্তনের এই পন্থা অবলম্বনকে চীনের ক্রমবর্দ্ধমান ঋণ এবং অর্থনৈতিক সমস্যাগুলোকে কীভাবে বহির্বিশ্বে চিহ্নিত করছে তা আর গোপন থাকছে না। অর্থাৎ চীনের অর্থনৈতিক শক্তিবেক সীমিত করছে বলে মনে করা হচ্ছে। বস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টারের মতে চীনের বৈদেশিক ঋণ এবং অন্যান্য উন্নয়ন-অর্থ প্রদানের ক্ষমতা ২০১৬ সালে ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার। ২০২১ সালে তা কমে ৫ ডলার হয়েছে। শ্রীলংকা, সুরিনাম এবং জাম্বিয়ার মত দেশগুলোর কাছে থেকে ঋণের অর্থ আদায়ের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার