Advertisement Placeholder

চ্যানেল আই’র অনুষ্ঠানে ২৫ প্রবাসীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যানেল আই’র অনুষ্ঠানে ২৫ প্রবাসীকে সম্মাননা

মিলবোর্ণ সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়বকে সম্মাননা প্রদান করে চ্যানেল আই। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ভারতীয়সহ ২৫ বাংলাদেশি প্রবাসীকে সম্মাননা জানানোর মধ্যদিয়ে নিউইয়র্কে চ্যানেল আই’র ২৫ বছরে পদার্পণের উৎসব হলো ১৫ অক্টোবর গুলশান টেরেসের আলো ঝলমল মিলনায়তনে। চ্যানেল আই’র অন্যতম পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের স্বাগত বক্তব্যের পর প্রবাসের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠনের সমবেত পরিবেশনার মধ্যদিয়ে শুরু এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা।

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটি মেয়র নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব, কাউন্সিলম্যান হিসেবে বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, খ্যাতনামা এটর্নী মঈন চৌধুরী, বাপার কর্মকর্তা জামিল সরোয়ার জনি, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক অন্যতম উপদেষ্টা ফাহাদ সোলায়মান রয়েছেন বিশেষ সম্মাননা প্রাপ্তদের মধ্যে। আদিত্য শাহীনের উপস্থাপনায় সম্মাননা বিতরণের সময় মঞ্চে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারি (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন এবং চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। উৎসবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণকেও বিশেষভাবে সম্মান জানানো হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার