
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৫৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

এডভোকেট বাকী বিল্লাহ।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সাথে যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরবাসীদের এক মতবিনিময় সভা ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বস্টনে একটি সেমিনারে যোগদানের জন্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে এসেছেন এডভোকেট বাকী বিল্লাহ। তার সাথে মতবিনিময় উপলক্ষে কৃষিবিদ আশরাফুজ্জামান(৯১৭-৮৬১-৩০৪৭ কে আহবায়ক এবং মো. ফরিদ আলম (৭১৮-৮১২-৯৮৬৪ )কে সদস্য-সচিব করে জামালপুরবাসীর পক্ষে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এবং সহযোগিতায় রয়েছেন সালেহ শফিক গেন্দা, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ডা. জুলফিকার কামাল মুকুল,আব্দুস সামাদ আজাদ, জিল্লুৃর রহমান, সাঈদুর রহমান শেলী, আক্তারুজ্জামান জগলু, মোর্শেদা জামান, অজিত ভৌমিক, আজিজুল হক, খন্দকার মারুফ, ডিউক খান, আলমগীর খান, সাদাত হোসেন বাবু, জিন্নাত আলী খোকা, আবু বকর সিদ্দীক, এমরান খান শাহীন, সালাউদ্দিন আহম্মদ কাব্য,মশিউর রহমান জাষ্টিস, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, খোকন তালুকদার, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, আল এমরান খান বিপ্লব. সৈয়দ আহমেদ বাবলা, আবু এস আসাফুদ্দৌলা লিটন, সুজাউদ্দৌলা শামীম, কাজী নুর ইসলাম দিলশাদ প্রমুখ।



