Advertisement Placeholder

দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ায় শেখ হাসিনার প্রতি নিউইয়র্ক প্রবাসী হিন্দু সম্প্রদায়ের কৃতজ্ঞতা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ায় শেখ হাসিনার প্রতি নিউইয়র্ক প্রবাসী হিন্দু সম্প্রদায়ের কৃতজ্ঞতা

বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণভাবে (রোববার পর্যন্ত) দুর্গা পূজা অনুষ্ঠানের সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ। ২২ অক্টোবর রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে শারদীয় দুগ্যোৎসব উপলক্ষে দেড় ডজনের অধিক পূজামন্ডপ পরিদর্শনকালে এমন অভিমত পাওয়া গেছে নেতৃবৃন্দের কাছ থেকে। জ্যামাইকায় হিলসাইড সংলগ্ন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের দুর্গাপূজা উপলক্ষে চলমান মহাঅস্টমী ও নবমীতে সমাগত হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ আর তরুণ-তরুণীদের স্বাগত জানানোর ফাঁকে এ সংবাদদাতার সাথে কথা বলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও এই দুর্গোৎসব আয়োজক সংস্থার অন্যতম পরিচালক রূপকুমার ভৌমিক।

ভৌমিক বলেন, গত ২৭ সেপ্টেম্বর আমরা ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে গত বছরের মত এবারও যাতে দুর্গাপূজা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারি সে অনুরোধ জানিয়েছিলাম। সে সময় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বস্তি দিয়েছেন যে, কোন অপশক্তি যাতে পূজায় বিঘ্ন ঘটাতে না পারে সে ধরনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। শেখ হাসিনার কথায় আমরা স্বস্তি পেয়েছি এবং বাস্তবেও তার প্রতিফলন দেখতে পেরে সকল প্রবাসী তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি দুর্গাপূজার মত অন্য সকল ধর্মীয় অনুষ্ঠানও স্বচ্ছন্দে-নিরাপদে প্রতিপালনে সক্ষম হবেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়।

Durga puja-1

শ্রীকৃষ্ণ ভক্তসংঘের চেয়ারম্যান ডা. প্রভাত চন্দ্র দাস এ সময় অবশ্য উল্লেখ করেন, ২০২১ সালে পূজায় হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত তার বিচার পাইনি। আশা করছি শীঘ্রই বিচার ব্যবস্থা সক্রিয় হবে। প্রভাত চন্দ্র বিশেষভাবে উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। অনেক উন্নতি ঘটেছে বাংলাদেশে। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে সত্যিকারের উন্নয়ন কখনোই সম্ভব হয় না। ডা. প্রভাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, ২০১৮ সালে সংখ্যালঘু সুরক্ষা আইনের অঙ্গিকার করেছিলেন, এখন পর্যন্ত তার বাস্তবায়ন ঘটেনি। এছাড়া বাংলাদেশের ৪৬০টি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে মসজিদ নির্মিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এ অবস্থায় অন্তত প্রতিটি জেলায় একটি করে মন্দির নির্মাণের ঘোষণা দেবেন শেখ হাসিনা-সে প্রত্যাশা আমাদের।Durga Puja-3

কুইন্সের জ্যামাইকায় সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উপদেষ্টা এবং ব্রæকলীনে রাধামাধব মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি অজিৎ ভৌমিক এ সংবাদদাতাকে জানান, নিউইয়র্ক সিটির বিভিন্নস্থানে অন্তত ২০টি পূজা মন্ডপ হয়েছে বাংলাদেশের হিন্দুগণের উদ্যোগে। সবকটিতেই তিথি অনুযায়ী দুগাপূজা চলছে। মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে এবারের পূজার সমাপ্তি ঘটবে। অজিৎ ভৌমিক উল্লেখ করেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে পূজাঅর্চনা চলছে জেনে আমরা স্বস্তিতে রয়েছি। পূজা উপলক্ষে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আশা করছি মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক অসাম্প্রদায়িক বাংলাদেশে আর কখনোই সাম্প্রদায়িক শক্তির আবির্ভাব ঘটবে না।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে নতুন প্রজন্মেই অধিক আনন্দ-উল্লাস পরিলক্ষিত হচ্ছে। নতুন পোশাকে সকলে জড়ো হচ্ছে পূজামন্ডপে। প্রায় প্রতিটি মন্ডপেই দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। সকাল থেকে গভীর রাত অবধি শঙ্খধ্বনী প্রতিযোগিতা, আরতি প্রতিযোগিতা, সিঁদুর দান উৎসব। চলছে ধর্মীয় আলোচনাও। সম্প্রীর্তি বন্ধন সকল পর্যায়ে জাগ্রত রাখার সংকল্প উচ্চারিত হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার