Advertisement Placeholder

মহাসচিবসহ জাতিসংঘের ৫ সংস্থার বিবৃতি : গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহবান

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহাসচিবসহ জাতিসংঘের ৫ সংস্থার বিবৃতি : গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহবান

ইসরায়েলের সাম্প্রতিক বৈরি আচরণের মধ্যেই ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলাকে কেন্দ্র করে গাজা এখন মানবিকতাহীন পরিস্থিতির অসহায় ভিকটিম হয়ে পড়েছে। গাজা এখন সর্বনাশা একটি শব্দের নামান্তর। সেখানকার নারী-শিশুর পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-নার্সরাও ভয়ংকর টার্গেটে পরিণত হয়েছেন। এর বাইরে নেই গণমাধ্যম-কর্মীসহ ত্রাণকাজে নিয়োজিতরাও। এহেন অবস্থার আলোকে জাতিসংঘের ৫টি সংস্থা ২১ অক্টোবর এক যুক্ত বিবৃতিতে মানুষের জীবন বাঁচাতে এবং আরো দুর্ভোগ রোধ করার প্রচেষ্টা হিসেবে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরীর উদাত্ত আহবান জানিয়েছে। সংস্থাগুলো হচ্ছে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি এবং ডব্লিউএইচও।

একইদিন অর্থাৎ শনিবার সকালে মিশরের সাথে রাফা সীমান্ত দিয়ে একটি মানবিক গনভয় গাজায় যে ত্রাণ নিয়ে পৌছেছে তা মহাসমুদ্রে এক ফোটা পানির মত অর্থাৎ প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য, তবে তা সূচনা মাত্র। দু’সপ্তাহ আগে হামাস যোদ্ধাদের ভয়ংকর আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েল বাহিনীর সামরিক অভিযানে গাজাকে তছনছ করার পর ২০ লাখ মানুষ মানবেতর পরিস্থিতিতে নিপতিত হওয়ায় প্রেসিডেন্ট বাউডেনের আহবানে ত্রাণ ভর্তি এই ২০টি ট্রাক গাজায় ঢুকতে দেয়া হলো। এহেন অবস্থায় বিশ্বকে আরো বেশী কিছু করতে হবে। এসব ত্রাণের মধ্যে রয়েছে টুনা এবং টমেটোর পেস্ট, পাস্তা, পানীয় জল, চিকিৎসা-সামগ্রি। গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে ত্রাণ ভর্তি শতশত ট্রাক।

উপরোক্ত বিবৃতি ইসরায়েল-গাজা সংকটের পরিপ্রেক্ষিতে অপরিসীম প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ৭ অক্টোবর শুরু হয়েছে। হাসাস যোদ্ধাদের সেই হামলায় কয়েকশত মানুষ নিহত হয়েছে এবং জিম্মি করা হয়েছে শতাধিক ইসরায়েলী, আমেরিকানসহ বিভিন্ন দেশের জুইশ সম্প্রদায়ের লোকজনকে। এহেন নৃশংসতার প্রতিশোধ নিতেই ইসরায়েল গাজায় বিমান হামলা চালায় এবং বোমা বর্ষণের সাথে গাজাকে সম্পূর্ণভাবে অবরোধ করেছে। গাজা উপত্যকার ২০ লাখের অধিক বেসামরিক নাগরিককে অবিলম্বে বাড়ি-ঘর ছাড়তে নির্দেশ জারি করা হয়েছে। এ অবস্থায় সেখানকার লাখ লাখ শিশু-নারী-গর্ভবতী মানুষসহ সকলেরই মানবিক সহযোগিতার ভীষণ প্রয়োজন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, দু’সপ্তাহের লাগাতার বোমা হামলায় গাজার বেশীরভাগ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যার মধ্যে আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্য সুবিধা, পানি, স্যানিটেশন এবং বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল। গুড়িয়ে দেয়া হয়েছে একটি হাসপাতাল এবং রোগী পরিবহনরত অ্যাম্বুলেন্সকেও। বিবৃতিকে সতর্কতা উচ্চারিত হয়েছে যে, রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং অপরদিকে চিকিৎসা-সেবা একেবারেই অসম্ভব হয়ে পড়ায় মৃত্যুর হার অবিশ্বাস্যরকমভাবে বেড়ে যেতে পারে। তাই সময় থাকতেই মানবিকতাকে প্রসারিত করতে হবে, যুদ্ধ বিরতি নিয়ে কালক্ষেপণ করা কোনোভাবেই সমীচীন হবে না।

এ পর্যন্ত গাজায় ইসরায়েলের টানা বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা। ইসরায়েল গাজায় বিদ্যুতের পাশাপাশি খাদ্য ও ওষুধ সরবরাহও বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়েছে। মিশরের রাজধানী কায়রোতে বিশ্বনেতাদের শান্তির জন্যে শীর্ষ সম্মেলনে ২১ অক্টোবর শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, গাজায় টেকসই মানবিক সহায়তার বিকল্প নেই। কারণ গাজায় এখন মানবিক বিপর্যয় চলছে। এই সম্মেলনে মহাসচিব এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলনী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই উদ্ভূত পরিস্খিতির একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এই সম্মেলনে ইরান ও ইসরায়েল অংশ না নেয়ায় কার্যকর কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। তবে সম্মেলনের মোটিভ নিয়ে ইসরায়েলের রাজধানী তেলআবিবে গেছেন ইতালির প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলতে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার