
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বসবাসরত গণমাধ্যম কর্মী তথা সাংবাদিকদের সমন্বয়ে ‘আমেরিকা-বাংলাদেশ সাংবাদিক ফোরাম’র অভিষেক উৎসব হবে ২৭ অক্টোবর। উল্লেখ্য, বিভিন্ন পর্যায়ের আলোচনার পর ইতিমধ্যেই ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি হচ্ছেন এসএ টিভির সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপী ও সাধারণ সম্পাদক একুশে টিভির সাংবাদিক আউয়াল চৌধুরী।
অভিষেক উৎসবের প্রস্তুতি উপলক্ষে ১৮ অক্টোবর ব্রুকলিনে একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমেরিকান-বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ উদ্দিন সন্দ্বীপীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ইতিমধ্যেই এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে অভিষেক উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে সাংবাদিক ফোরামের অভিষেক সম্পন্ন হবে বলেও সংশ্লিষ্টরা আশা করছেন।



