Advertisement Placeholder

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা চলছেই। গত ২৪ ঘণ্টায় ওই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪৮১ জন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় ৪৭০ জনের বেশি নিহত হয়েছিল।
ইসরায়েলের বোমায় গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত হাজার ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার