
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

পশ্চিম তীরে জাতিসংঘ অফিস অভিমুখে ৭ নভেম্বর প্রতিকী কফিনবাহি এই মিছিল করেন ফিলিস্তিনি সাংবাদিকরা। ছবি-সংগ্রহ।
ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় সাত অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিকসহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েল-গাজা যুদ্ধের ৩৫ দিনে যত সাংবাদিক নিহত হয়েছেন এর আগে অর্থাৎ ১৯৯২ সালের পর আর কোথাও এতবেশী সংখ্যক সাংবাদিকের প্রাণ ঝরেনি। সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ তথা সিপিজে ১২ নভেম্বর উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে। সিপিজের তথ্য অনুযায়ী ৭ অক্টোবর শুরু এ যুদ্ধে ১২ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরমধ্যে ফিলিস্তিন শাসিন গাজা এবং পশ্চিম তীরে ১১০৭০ জন এবং ইসরায়েলে ১২০০ জন।
এমনি অবস্থায় ইসরায়েলি বাহিনী স্থল পথে গাজায় অভিযান অব্যাহত রেখেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন যে, গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তায় কোন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।
সিপিজে বলেছে, গাজা, পশ্চিম তীরে সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হবার প্রতিটি ঘটনার তদন্ত চলছে। এছাড়া, নিখোঁজ অথবা আটক কিংবা আহত সাংবাদিকদের ব্যাপারেও খোঁজ-খবর রাখছে সিপিজে। মধ্যপ্রাচ্যের ঐ অঞ্চলে সিপিজের সূত্র ছাড়াও গণমাধ্যম এ ব্যাপারে সহযোগিতা দিচ্ছে বলে সিপিজে উল্লেখ করেছে। হতাহত এবং নিখোঁজ সাংবাদিকদের তালিকা আপডেট করার ব্যবস্থাও রেখেছে সিপিজে।



