Advertisement Placeholder

গাজায় যুদ্ধ বিরতির আহবান স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদেরও

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় যুদ্ধ বিরতির আহবান স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদেরও

গাজায় ইসরায়েলি হামলায় অধিকাংশ আমেরিকান বিব্রতবোধ করলেও প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন তা আমলে নিচ্ছেন না। এ অবস্থায় স্টেট ডিপার্টমেন্টের বেশ কয়েক ডজন পদস্থ কর্মকর্তাও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি জে ব্লিঙ্কেনকে আভন্তরীণ স্মারকে এক স্মারকে স্বাক্ষরের পর নিজেদের অসম্মতির কথা জানিয়েছেন। ইসরায়েলের সামরিক অভিযানে বাইডেন প্রশাসনের সমর্থন এবং যুদ্ধ-সরঞ্জাম প্রদান থেকে অবিলম্বে সরে আসার আহবান জানানো হয়েছে ঐ প্রশাসনে ভিন্নমত পোষণের বিশেষ ঐ চ্যানেলে। আর এটি চালু হয়েছে ভিয়েতনাম যুদ্ধের সময়। উল্লেখ্য, গাজায় বেসামরিক নাগরিক তথা শিশু, মহিলাদের নিষ্ঠুরভাবে হত্যা এবং হাসপাতালে বোমাবর্ষণের ঘটনা শুরুর প্রথম সপ্তাহেই বেশ কজন কূটনীতিক প্রতিবাদ জানিয়েছেন। বাইডেনকে ইসরায়েলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে অবস্থানের অনুরোধও জানানো হয়। এটি হচ্ছে তৃতীয় ধাপের দ্বিমত।

স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ব্লিঙ্কেনের মাধ্যমে তাদের অসম্মতির ব্যাপারটি প্রেসিডেন্টকে সোমবার অবহিত করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমে বলেছেন। গাজায় যুদ্ধ বিরতিতে ইসরায়েলকে বাধ্য করার অনুরোধও জানানো হয়েছে অভ্যন্তরীণ স্মারকের ঐ বিবৃতিতে। জানা গেছে, বিবৃতি প্রেরণকারী কর্মকর্তাগণের কয়েকজনের সাথে অন্তত: দু’দফা কথা বলেছেন ব্লিঙ্কেন। এমনকি, সোমবার তিনি ঐসব কর্মকর্তার উদ্দেশ্যে প্রেরিত ই-মেলে উল্লেখ করেছেন যে, ‘আমি জানি যে, আপনাদের অনেকেই এই স্কংটের ভিকটিম হয়েছেন, আপনাদের ভিন্নমত পোষণের প্রক্রিয়াকে আমি শ্রদ্ধা করি এবং চেষ্টা করবো কীভাবে এহেন অবস্থার অবসান ঘটাতে আরো সঠিক পদক্ষেপ নিতে পারি। উল্লেখ্য, নভেম্বরের শুরুতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এক হাজারের অধিক কর্মকর্তা এক যুক্ত স্বাক্ষরের পত্রে গাজায় যুদ্ধ বিরতির উদাত্ত আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার