Advertisement Placeholder

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে- আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত। তা হতে হবে সহিংসতামুক্ত। তার কাছে ওই সাংবাদিক সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পার্থক্য আছে কিনা তা জানতে চান ওই সাংবাদিক। জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই তার কাছে। দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক চলমান অবরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মার্কিন আহ্বান প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে ম্যাথিউ মিলার অবাধ, সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার