Advertisement Placeholder

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া ‘বর্ধিত মানবিক বিরতির’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নৃশংস আগ্রাসনের প্রায় দেড় মাসের মাথায় বুধবার এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে, যতক্ষণ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া না হবে ততক্ষণ ‘বর্ধিত মানবিক বিরতির কোনো সুযোগ জায়গা নেই’।

একই সঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান প্রস্তাবটিকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ হিসেবে আখ্যা দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এতে ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার জন্য হামাসের নিন্দা করা হয়নি।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দেয় মাল্টা।

মানবিক বিরতি প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দিয়েছে। কোনো সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার গাজায় যুদ্ধ বিরতি বা মানবিক বিরতি বাস্তবায়নের লক্ষ্যে নিরাপত্তা পরিষদ পঞ্চমবারের বৈঠক ছিল এটি। আগের বৈঠকে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় পাস হয়নি।

পাস হওয়া প্রস্তাবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা না হলেও রেড ক্রস, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য নিরপেক্ষ মানবিক সংগঠনগুলোকে ত্রাণ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিতে ‘পর্যাপ্ত সংখ্যক দিন’র জন্য জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রস্তাবটি পালনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদিও নিরাপত্তা পরিষদের এ ধরনের অনেক প্রস্তাব ইতোপূর্বে ইসরায়েল মেনে চলেনি।

গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ১১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার