Advertisement Placeholder

গাজায় ইসরায়েলিদের নির্বিচার হত্যার প্রতিবাদে আমেরিকায় বাংলাদেশিদের বিক্ষোভে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলিদের নির্বিচার হত্যার প্রতিবাদে আমেরিকায় বাংলাদেশিদের বিক্ষোভে

গাজায় ইসরায়েলি হামলা ও বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ইসরায়েলিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সহায়তা বন্ধের দাবির পাশাপাশি অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির আহবানে ১৭ নভেম্বর সারা আমেরিকায় বাংলাদেশি প্রবাসীরাও বিক্ষোভ র‌্যালি করেছেন। জুমার নামাজ শেষে প্রায় সকল মসজিদ থেকেই মুসল্লিা র‌্যালিতে সামিল হন। বক্তারা প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন জনগণের ট্যাক্সের অর্থ যেন ফিলিস্তিনের নীরিহ মানুষ হত্যার জন্যে ইসরায়েলিদের প্রদান করা না হয়। বক্তারা উল্লেখ করেন, হামাস নির্মূলের অজুহাতে মূলত ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার ফাঁদ পেতেছে ইসরায়েল। এই ফাঁদে বাইডেনের পা দেয়া উচিত হয়নি।

নিউইয়র্কে প্রবাসীদের সবচেয়ে বড় মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’, জেবিবিএর উদ্যোগে জ্যাকসন হাইটস জামে মসজিদসহ বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন মসজিদ থেকে র‌্যালি বের হয়। এসবে নারীরাও অংশ নেন।

Rally-palestine-2

একইসময় নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার, টাইমস স্কোয়ার, মেডিসন স্কোয়ার গার্ডেন, ব্রায়ান পার্ক এলাকায় শত-সহস্র মানুষ ‘ফ্রি প্যালেস্টান’ স্লোগানে জড়ো হন এবং প্রেসিডেন্ট বাইডেন, নিউইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হোকুল এবং সিটি মেয়র এরিক এডামসের সমালোচনা করেন নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্যে। গত কয়েকদিনের মত এদিনও বেশ কিছু বিক্ষোভকারী নিউইয়র্ক টাইমস অফিসের সামনে গিয়ে ফিলিস্তিনের প্রকৃত তথ্য উপস্থাপনের দাবি জানান।

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, পেনসলিভেনিয়া, লসএঞ্জেলেস, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্থানেও হাজার হাজার মানুষ রাজপথে মিছিল করেন বাইডেন প্রশাসনকে ইসরায়েলের পক্ষ ত্যাগের দাবিতে।
নিউইয়র্কে কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর অফিসের সামনে গায়েবানা জানাজে অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের লোকজন। এছাড়া, ব্রুকলীনে কংগ্রেসে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা হাকিম জ্যাফরীজের অফিসের সামনেও বিক্ষোভ করেছেন। তারা কংগ্রেসওম্যানের মাধ্যমে কংগ্রেসকে জানানোর চেষ্টা করেন যে, হামাস নিধনের নামে গাজার অসহায় মানুষদের নিধনের মিশন নিয়ে নেমেছে ইসরায়েলি বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেরা কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরাও গত দেড় সপ্তাহ যাবৎ ফিলিস্তিনের পক্ষে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার