Advertisement Placeholder

রাজনীতিতে পা রাখছেন মাধুরী!

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনীতিতে পা রাখছেন মাধুরী!

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপট দেখানো অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নাকি এবার দেখা যাবে ভোটের মাঠে। রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে যাচ্ছেন তিনি।

গুঞ্জন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের। এ ছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তারপর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এ বার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী!

যদি সেটাই হয় তাহলে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনও রাজনীতিতে পা দেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার