Advertisement Placeholder

আর্জেন্টিনার বিপক্ষে খেললে অনেক মার খেতাম: নেইমার

স্পোর্টস ডেস্ক:   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার বিপক্ষে খেললে অনেক মার খেতাম: নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হয়েছে ব্রাজিল। বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা।

এদিন ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেই দুয়োধ্বনি দিতে শুরু করেন ব্রাজিলের কিছু সমর্থক। একপর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে স্থানীয় পুলিশ লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন। ব্রাজিলের দাঙ্গা পুলিশের এমন মারমুখী আচরণ ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দলের অন্যরাও জড়ো হয়েছিলেন গ্যালারির সামনে। একপর্যায়ে প্রতিবাদ জানাতে দলকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন লিও। যার সুবাদে খেলাও বন্ধ ছিল লম্বা সময় ধরে। এরপর ম্যাচেও ছিল দুই দলের মারমুখী ভঙ্গি।

উত্তাপ ছড়ানো এই ম্যাচ নিয়ে এবার মুখ খুলেছেন নেইমার জুনিয়র। চোটের কারণে সেই ম্যাচে খেলতে না পারায় যেন ভালোই হয়েছে তার জন্য! তিনি বলেন, ‘ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমি অনেক মার খেতাম, কিন্তু আমিও গোলমাল করতাম। সবকিছুই যেন পাগলাটে।’
‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আমাদের বাড়িতে হল্লা তৈরি করে। আরে চলো, চলো! আবহটা উঞ্চ করতে কাউকে না কাউকে তো কিছু একটা করতে হবে!’-আরও যোগ করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার