Advertisement Placeholder
উদ্বিগ্ন মহাসচিবের চিঠি

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে সিকিউরিটি কাউন্সিলের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে সিকিউরিটি কাউন্সিলের হস্তক্ষেপ কামনা

জাতিসংঘ সনদের (Article 99, contained in Chapter XV of the Charter) বিরল উদ্ধৃতি দিয়ে ৬ ডিসেম্বর বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগের সাথে সিকিউরিটি কাউন্সিলকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সমীপে লেখা এই চিঠিতে গুতেরেস উল্লেখ করেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থেই গাজায় আরও ভয়ংকর মানবিক বিপর্যয় এড়াতে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে পূর্ণ মানবিক যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতায় উপনীত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য, জাতিসংঘ সনদের ঐ নিবন্ধে বলা হয়েছে যে, জাতিসংঘ প্রধান ‘তাঁর মতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য হুমকি হতে পারে এমন যে কোন বিষয় নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারেন।
উপরোক্ত সনদ অনুযায়ী জাতসিংঘরে প্রধান “তার মতে আর্ন্তজাতকি শান্তি ও নরিাপত্তা রক্ষার জন্য হুমকি হতে পারে এমন যকেোনো বষিয় নরিাপত্তা পরষিদরে নজরে আনতে পারনে।” মহাসচিবের এই চিঠিসহ প্রদত্ত বিবৃতির কপি সাংবাদিকদের কাছে প্রদানের সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন যে, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মি. গুতেরেসে অধ্যায় ৯৯ এর উদ্ধৃতি দিতে বাধ্য হলেন। ডুজারিক আর্টিক্যাল ৯৯ এর ব্যবহারকে একটি নাটকীয় সাংবিধানিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন যা গুতেরেস আশা করেছেন যে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির দাবিতে সিকিউরিটি কাউন্সিল এবং বৃহত্তরভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আরও চাপ সৃষ্টি করবে। স্টিফেন বলেন, আমি মনে করছি এটি সময়ের প্রয়োজনে খুবই যৌক্তিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আহ্বান। আর এটি হচ্ছে (আমার মতে) তার জন্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। চিঠিতে মহাসচিব উল্লেখ করেছেন, সামগ্রিকভাবে ৮ সপ্তাহেরও অধিক সময় ধরে চলা লড়াই ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভ‚খন্ড জুড়ে ভয়ংকর একটি মানবিক যন্ত্রণা, শারীরিক ধ্বংসলিলা এবং যৌথ অসহনীয় হানাহানি সৃষ্টি করেছে। নভেম্বরের মাঝামাঝিতে নিরাপত্তা কাউন্সিলে পাস হওয়া একটি রেজ্যুলেশনের উদ্ধৃতি দিয়ে মহাসচিব লিখেছেন, সেই আহবানেও ইসরায়েল সাড়া দেয়নি। গাজা এখন বসবাসের একেবারেই অনুপযোগী হয়েছে। অধিকাংশ বাড়ি ধ্বংস করা হয়েছে। হাসপাতালগুলোর অধিকাংশই ধ্বংস হয়েছে ইসরায়েলের গোলায়। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে ফিলিস্তিনের জাতিসংঘ মিশন। ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এতে বলা হয়েছে- আইন নিয়ে অব্যাহতভাবে মস্করা করতে ইসরায়েলকে অনুমতি দিতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করছে ইসরায়েল। এটা কিভাবে মেনে নিতে পারে পরিষদ? উল্লেখ্য, ১৫ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে গাজায় জরুরি ভিত্তিতে এবং সম্প্রসারিত সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনগতভাবে বাধ্য যুদ্ধবিরতি মানতে নিজের শক্তি ব্যবহার করতে হবে নিরাপত্তা পরিষদকে। এই চিঠিটি লেখা হয়েছে ইকুয়েডরের হোসে ডা লা গাসকার উদ্দেশে। এ দেশটি ডিসেম্বর মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পায়।
অপরদিকে, গাজায় গণহত্যা চালানো হচ্ছে, অবশ্যই তা বন্ধ করার আহবান জানিয়ে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর ফ্রাঁসেস্কা আলবানিজ বলেছেন, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। অবশ্যই এটা বন্ধ করতে হবে। গাজায় হাতেগোনা যে কয়েকটি হাসপাতাল নামকাওয়াস্তে সচল আছে তারা রোগী ও মৃতদেহের ব্যবস্থাপনা করতে গলদঘর্ম। এর মধ্যে গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালাচ্ছে ইসরাইলিরা। দিয়ের আল-বালাহ’তে এমন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ওদিকে গাজায় আক্রমণ বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের সিনিয়র নেতারা। ৭ অক্টোবর থেকে হামলায় গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৬, ২৪৮। এ অবস্থায় দখলীকৃত ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর আলবানিজ বলেছেন, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তাদের এই হত্যাযজ্ঞকে সমর্থন করা যায় না। এটা পুরো উন্মাদনা ছাড়া কিছু না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তার সঙ্গে শেয়ার করেছেন গাজার ভয়াবহ ভিডিও ফুটেজ। তাতে দেখানো হয়েছে ফিলিস্তিনি মৃত নবজাতকদের। দেখানো হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুরা কীভাবে মেঝেতে পড়ে আছে। তিনি লিখেছেন, হাসপাতালগুলো আর কার্যকর নেই। কোনো চিকিৎসা নেই। এ বিষয়টি ব্যাখ্যা করার কোনো ভাষা নেই।
জাতিসংঘ বলেছে, আগের দিনের চেয়ে গাজায় বোমা হামলা তীব্র হয়েছে। বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলেছে, সেখানে ইসরায়েলের নৃশংস অপরাধ ঘটানোর ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সমন্বয় বিষয়ক জাতিসংঘে অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার মিশর থেকে ত্রাণবোঝাই কয়েক ডজন ট্রাক প্রবেশ করেছে গাজায়। রবিবার থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাতে পৌঁছেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার