Advertisement Placeholder

বাইডেনের শ্রমমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত ইমরানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেনের শ্রমমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত ইমরানের বৈঠক

বাইডেনের শ্রমমন্ত্রী জুলি সু’র সাথে রাষ্ট্রদূত ইমরান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু ( Julie Su ) এর সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা করেন। বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রম মন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন। একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি’র (Thea Lee ) সাথেও সাক্ষাত করেন । বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গার্মেন্টস সেক্টর-সহ বাংলাদেশের শ্রমিকদের জীবনমানের সার্বিক কল্যাণে সীমিত সম্পদ সত্বেও শেখ হাসিনার সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সঠিক তথ্য বাইডেনের প্রশাসনের জানা দরকার ছিল। সেই ঘাটতি পূরণে রাষ্ট্রদূত ইমরানের এই বৈঠকের গুরুত্ব অপরিসীম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার