Advertisement Placeholder

অভিষিক্ত হলো শেরপুর জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিষিক্ত হলো শেরপুর জেলা সমিতি

বিদায়ী সভাপতি ওসমান গণিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নতুন সভাপতি আনোয়ার হোসেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মুক্তিযুদ্ধের চেতনায় সকল কর্মকান্ড পরিচালনার অঙ্গিকারে অভিষিক্ত হলেন যুক্তরাষ্ট্রস্থ শেরপুর জেলা সমিতির কর্মকর্তারা। ২৮ ডিসেম্বর বর্ণাঢ্য এ অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আলো ঝলমল একটি পার্টি হলে। শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার সর্বস্তরের প্রবাসীর সাথে নতুন প্রজন্মের উচ্ছ্বল উপস্থিতি গোটা আয়োজনে ভিন্ন মাত্রা এনেছিল।
প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণা তিথির নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ছোট্টমণি আর্শি রাবিয়া পবিত্র কোরআন থেকে পাঠ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা (বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব) এ কে এম বদরুল মজিদ। তিনি নতুন কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ২০২৪-২০২৫ সালের জন্যে নির্বাচিত এ কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি-মনিরুজ্জামান চঞ্চল, সহ-সভাপতি-মো. বাবুল মিয়া এবং তাহমিনা খানম বিউটি, সাধারণ সম্পাদক-মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মাহবুবুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ-আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক-মো. নাজমুল হুদা, ক্রীড়া সম্পাদক-মো. ওসমান গনি, প্রচার সম্পাদক-সাব্বির আহমেদ, সাহিত্য ও সাংস্কতিক সম্পাদক-মহিবুল আলম মিশু, দপ্তর সম্পাদক-মো. রেজওয়ান, আপ্যায়ন সম্পাদক-জিয়াউল হক জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক-মনিরা জেসমিন এবং নির্বাহী সদস্যরা হলেন : মো. আবু তালেব, ইঞ্জিনিয়ার খন্দকার এ রউফ উজ্জ্বল, ওসমান গণি, জসিম মিয়া এবং মনিরুজ্জামান। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন : শাহ মাসুক শরিফ, নুরুল আলম হুমায়ূন, এ কে এম রবি খান এবং সাব্বির মিয়া।
শপথ গ্রহনের আগে বিদায়ী কমিটির আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। এ সময় জানানো হয় যে, নগদ প্রায় চার হাজার ডলার ব্যাংকে রয়েছে এবং কবরের স্থান ক্রয় করা হয়েছে ১০টি। দু’বছরে দুটি সফল বনভোজন ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়েছে। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সাবলিল উপস্থাপনায় সকলকে মঞ্চে ডেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্যে অভিবাদন জানানো হয়। নতুন সভাপতি বিদায়ী কমিটির সভাপতি মুহম্মদ ওসমান গণিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন। একইভাবে বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকেও নয়া কমিটির সাধারণ সম্পাদক ক্রেস্ট প্রদান করেন। নতুন কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিপুল করতালির মধ্যে। এ সময় প্রদত্ত বক্তব্যে প্রধান অতিথিসহ সকলেই বিজয়ের চেতনায় নিজ এলাকা এবং প্রবাস কম্যুনিটির সার্বিক কল্যাণের সংকল্প ব্যক্ত করেন। প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ফল্গুধারায় উজ্জীবিত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয় এ সময়।
সমাবেশে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণকে বিশেষ সম্মাননা জানানোর পর্বে শেরপুর জেলা সমিতি তথা শেরপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং নয়া কমিটির কর্মকান্ডের আগাম সাফল্য কামনা করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এ সময় লাবলু আনসার উল্লেখ করেন, ৫২ বছর পরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে একাত্তরের পরাজিত শত্রুদের। এই নিউইয়র্কেও চলছে ষড়যন্ত্র। বসবাস করছে একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত আলবদর আশরাফুজ্জামান খান ও তার চেলাচামুন্ডারা। চোখ-কান খোলা রাখতে হবে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে।
গভীর রাতে ডিনার গ্রহণের পর্বে পুরো আয়োজনকে গানে গানে ভরিয়ে দেন কৃষ্ণাতিথি। অনুষ্ঠানে বাংলাদেশের অন্য এলাকার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার