Advertisement Placeholder

সুস্মিতার নতুন প্রেম নিয়ে তসলিমার প্রশ্ন : টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুস্মিতার নতুন প্রেম নিয়ে তসলিমার প্রশ্ন : টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?

নতুন প্রেমে মজেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেমিক ললিত মোদী ভারতের প্রভাবশালী ব্যবসায়ী। তিনি আইপিএলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান। ধনাঢ্য এই ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা, কাটাচ্ছেন ঘনিষ্ঠ সময়।

সুস্মিতা ও ললিতের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তারা নিজেরাও সম্পর্কের কথা স্বীকার করেছেন। ললিত ইঙ্গিত দিয়েছেন, শিগগির তারা বিয়েও করে ফেলবেন।

এদিকে সুস্মিতার নতুন প্রেমকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না আলোচিত লেখক তসলিমা নাসরিন। তার ধারণা, হয়ত টাকার কাছে বিকিয়ে গেছেন সুস্মিতা।

সুস্মিতার প্রেম নিয়ে তসলিমা বলেছেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন, ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তার সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।’

অভিনেত্রীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে তসিলিমা বলেন, ‘আমার সবচেয়ে ভালো লাগতো, সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তার সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তার দৃঢ়তা, ঋজুতা।’

কিন্তু ব্যবসায়ী ললিতের সঙ্গে প্রেমে জড়ানোয় প্রশ্ন তুললেন তসলিমা। তার ভাষ্য, ‘নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি? হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে, তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যারা পড়েন, তাদের ওপর থেকে আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।’

উল্লেখ্য, কয়েক মাস আগে সুস্মিতার প্রেম ছিল রহমান শোল নামের এক যুবকের সঙ্গে। যিনি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। তাদের বাগদান ও বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু গেল বছরের ডিসেম্বরেই সম্পর্কে ইতি টানেন তারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার