
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতিসংঘের সামনে প্রবাসীদের র্যালি থেকে বিএনপি-জামায়াত নিষিদ্ধ করার দাবি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আন্তর্জাতিক সন্ত্রাসীদের ঘাঁটি ‘বিএনপি-জামায়াত নিষিদ্ধ দাবি’র স্লোগানে প্রকম্পিত হলো জাতিসংঘ সদর দফতর সংলগ্ন এলাকা। স্লোগানে আরও ছিল ‘স্টপ আরসন অ্যাটাক অন সিভিলিয়ান্স’, ‘রাইজ আপ অ্যাগেইনস্ট আরসন অ্যাটাক অন সিভিলিয়ান’ ইত্যাদি। বিএনপিকে ধর্মীয় জঙ্গি সংগঠন জামায়াত-শবিরের কবল তথা অগণতান্ত্রিক শক্তির কব্জা থেকে মুক্ত করে নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হলো ৩ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের এক র্যালি থেকে। ‘বাংলাদেশ ডায়াসপোরা ইন ইউএসএ’র ব্যানারে অনুষ্ঠিত এ র্যালিতে এসে মহাসচিবের প্রতিনিধি (রাজনীতি বিষয়ক কর্মকর্তা) আদিত্য অধিকারী প্রবাসীদের আহ্বান সংবলিত স্মারকলিপি গ্রহণ করেন। এ কর্মসূচির মূল উদ্যোক্তা ‘জেনোসাইড একাত্তর’র প্রেসিডেন্ট ড. প্রদীপ কর এ সময় প্রদত্ত বক্তব্যে ৭ জানুয়ারির নির্বাচন বাঞ্ছালের অভিপ্রায়ে বিএনপি ধর্মীয় জঙ্গিবাদের দোসরের ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে বলেন, নির্বাচন হচ্ছে ক্ষমতা বদলের একমাত্র অবলম্বন। অথচ বিএনপি অগণতান্ত্রিক শক্তির মদদে পেছনের দরজা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চাচ্ছে। নির্বাচনে তারা কখনোই বিজয়ী হতে পারবে না জেনে লাগাতার হরতার-অবরোধ-অসহযোগিতা কর্মসূচি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের আপামর মানুষের কোনো সাড়া পাচ্ছে না। এ অবস্থায় তারা পেট্রোল ঢেলে যাত্রীসহ বাস পুড়িয়ে দিচ্ছে। জঙ্গি হামলা চালাচ্ছে নিরীহ মানুষের ওপর। সন্ত্রস্ত্র পরিস্থিতি তৈরি করে কেন্দ্রে যাতে ভোটাররা না যায় সে পন্থা অবলম্বন করেছে। র্যালিতে বক্তব্যকালে মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ড. দিলিপ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ অভ‚তপূর্ব উন্নয়ন পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই ৭ জানুয়ারির নির্বাচনেও বিপুল বিজয় দিতে হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রার্থীগণকে।
এ র্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মাসুদুল হাসান. শরাফ সরকার, আব্দুর রহিম বাদশা, এম এ করিম জাহাঙ্গির, জাকির হোসেন বাচ্চু, আশরাফউদ্দিন, সুবল দেবনাথ, জালালউদ্দিন জলিল, শেখ জামাল, আখতার হোসেন, রমেশ নাথ, শেখ আতিক প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘অ্যাক্সট্রিমিজম ইজ নট ওয়ে অব ডেমক্র্যাসি’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপুল অ্যান্ড চিল্ড্রেন’, ‘ব্যান টেরর অর্গানাইজেশন জামায়াত অ্যান্ড বিএনপি’ ইত্যাদি লেখা প্লেকার্ড।



