Advertisement Placeholder
নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে যুক্তরাষ্ট্র,সহিংসতায় দায়ীদের বিচারের আওতায় আনুন

উন্নয়ন ও গণতন্ত্র সুসংহতের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে : জাতিসংঘ

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নয়ন ও গণতন্ত্র সুসংহতের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে : জাতিসংঘ

ফ্লোরেন্সিয়া সটো নিনো। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। ৭ জানুয়ারি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে রবিবার সন্ধ্যায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষকরা ভোটের শান্তিপূর্ণ পরিবেশেরও প্রশংসা করেন। পর্যবেক্ষকদের মধ্যে রাশিয়া ও ফিলিস্তিনী ছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকরা । সেখানে ছিলেন জাপান, ভারত, চীন-ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষক। পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান জিম বেটসও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বহুল আলোচিত এ নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অভিমত কি? এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে ৮ জানুয়ারি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র এটা লক্ষ্য করেছে, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন। একইসাথে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু কোনোটাই হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’
নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করারও আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করা, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
একইদিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতার অনুরুপ প্রশ্নের জবাবে মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সটো নিনো বলেন, এটি অপরিহার্য যে, বাংলাদেশ সরকার সেখানে গণতন্ত্রের পরিবেশ গড়ে তুলবে। সকল পক্ষকে সকল প্রকার সহিংসতা প্রত্যাখ্যান করতে হবে এবং স্পষ্টত:ই নিশ্চিতন করতে হবে যে সেখানে মানবাধিকার সম্মানীত হচ্ছে। এখন যা চলছে (ধর-পাকড়) তা অব্যাহত রাখা যাবে না।
আরেক সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরো উল্লেখ করেন, বাংলাদেশে যা ঘটছে তা নজরে রেখেছেন মহাসচিব। তিনি বিরোধীদের নির্বাচন বয়কটের কথাও জানেন। মানে ভিন্নমত ও সমালোচনামূলক কন্ঠকে দমিয়ে রাখার এবং বিরোধীদের গ্রেপ্তারের সব অভিযোগ। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় সহিংসতার রিপোর্ট নিয়ে তিনি উদ্বিগ্ন। এবং তিনি সকল পক্ষকে সকল প্রকার সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং মানবাধিকার এবং আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মানিত করা নিশ্চিতের আহ্বান জানান। সেখানে গণতন্ত্রের সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।
প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রশ্ন ছিল : গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ২৮ দলের প্রায় দুই হাজার প্রার্থী অংশ নেন অর্থাৎ নির্বাচনটি ছিল অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক। নির্বাচনকালে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যবেক্ষক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বলে তারা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। এই নির্বাচনে বিজয়ী নতুন সরকার আগামী দিনে জাতিসংঘের সাথে তার সহযোগিতার উপর নির্ভর করে আরো এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের নতুন সরকার সম্পর্কে আপনার কিছু বলার আছে?

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার