Advertisement Placeholder

নির্বাচনী খেলা শেষ, রাজনীতির খেলা চলবে : ওবায়দুল কাদের

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনী খেলা শেষ, রাজনীতির খেলা চলবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭ জানুয়ারি নির্বাচনী খেলা শেষ হয়েছে। এবার রাজনীতির খেলা চলবে।’ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে, হবে তবে আমাদের নেতাকর্মীদের মাথা গরম করলে হবে না। ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের বিজয় যেন ম্লান না হয় সেদিকে নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে।’

এ অনুষ্ঠানে চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার