
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে

টানা চতুর্থবার বিজয়ী হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অভিনন্দন জানালো ‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’। সংগঠনের চেয়ার ব্র্যাড রেডিকোপ এমপি এবং ভাইস চেয়ার সিনেটর সালমা আতাউল্লাহজান, সদস্য কেভিন ওউগ এমপি, কেন হার্ডি এমপি এবং ল্যারি ব্র্যাক এমপি ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীকে লেখা এক পত্রে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে, পঞ্চমবারের মত বাংলাদেশি প্রধানমন্ত্রী হবার মত বিজয় অর্জনের ঘটনায় আমরা অভিভূত এবং এটি আপনার জন্যে এবং আপনার দলের জন্যে বড় একটি অর্জন বলে মনে করছি। কানাডা এবং বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মধুর করতে আমরা আপনার সাথে এবং আপনার সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছি।
আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি এবং নতুন সরকারের প্রধান হিসেবেও বাংলাদেশকে উন্নতি দিতে আপনার বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত থাকবে বলে আশা করছি।



