Advertisement Placeholder

চীন-রাশিয়া-ইরানের শতাধিক ভার্সিটির গবেষণা-প্রকল্প নিষিদ্ধ হচ্ছে কানাডায়

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি হতে পারে এমন কোন গবেষণায় কানাডা অর্থ-সহায়তা নিষিদ্ধ করতে যাচ্ছে। বিশেষ করে বিদেশি ইউনিভার্সিটি এবং ল্যাবরেটরির সাথে সম্পর্ক রয়েছে এমন কোন গবেষণা প্রকল্পে কানাডা সরকার কোন অর্থসহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইরান, রাশিয়া এবং চীনের শতাধিক ইউনিভার্সিটি ও ল্যাবরেটরির সাথে চলমান গবেষণা প্রকল্পগুলো স্থগিত হয়ে যাবে বলে ১৬ জানুয়ারি কানাডা সরকারের সূত্রগুলো জানিয়েছে। প্রশাসনের পদস্থ কর্মকর্তারা গণমাধ্যমে আরো বলেছেন, নিষিদ্ধের তালিকাটি হচ্ছে দুভাবে। একটি হচ্ছে কানাডা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দেশসমূহের শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটি সংবেদনশীল গবেষণা।

দ্বিতীয়টির আওতায় রয়েছে অগ্রসরমান জ্বালানী শক্তি, অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং জীবন-বিজ্ঞাণ প্রযুক্তি। সারা কানাডিয়ার গবেষণা সুরক্ষার খাতিরে প্রথমটিকে সকলেই স্বাগত জানালেও বিকল্প ব্যবস্থায় কানাডা সরকারের বরাদ্দ বৃদ্ধির আহবান উচ্চারিত হচ্ছে। নয়া এই পরিকল্পনা আলোকে কানাডার ইনোভেশন মন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেইন, জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লিব্ল্যাঙ্ক এবং স্বাস্থ্যমন্ত্রী মার্ক হল্যান্ড এক যুক্ত বিবৃতিতে মঙ্গলবার উল্লেখন করেছেন, যদিও কানাডার নেতৃত্বাধীন গবেষণা সবসময়ই তার শ্রেষ্ঠত্ব এবং সহযোগিতামূলক আচরণ দ্বারা সংজ্ঞায়িত, এজন্যে এই অবাধ ও মুক্ত পরিধি বিদেশীদের টার্গেটে পরিণত হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি ও ক্ষতির জন্য গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার অপব্যবহারের ঝুঁকি বাড়াবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার