Advertisement Placeholder

কলম্বিয়া নারী ফুটবল টিমকে বাংলাদেশে নিতে চায় ‘গ্লোবাল সিক্স’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলম্বিয়া নারী ফুটবল টিমকে বাংলাদেশে নিতে চায় ‘গ্লোবাল সিক্স’

আতিকুর রহমান।

বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার অভিপ্রায়ে কলম্বিয়ান নারী ফুটবল টিমকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে ‘গ্লোবাল সিক্স’। ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল সিক্স’র প্রেসিডেন্ট ও সিইও আতিকুর রহমান এ প্রসঙ্গে ১৬ জানুয়ারি জানান, আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের নারী ফুটবল টিম অনেক ভালো পজিশনে পৌঁছেছে। এখন সময় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত করার। বিশ্বকাপে অংশগ্রহণকারি কলম্বিয়ান নারী ফুটবল টিমের কর্মকর্তাগণের সাথে আমার কার্যকর কথা হয়েছে। বাংলাদেশের আমন্ত্রণ তারা হাতছাড়া করবেন না। আতিকুর রহমান বলেন, সে জন্যেই ২০ জানুয়ারি ঢাকায় যাচ্ছি সংশ্লিষ্ট সকলের সাথে এ নিয়ে আলোচনার জন্যে। নতুন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রীসহ কয়েকজনের সাথে বৈঠকে মিলিত হবো।
উল্লেখ্য, আর্জেন্টিনা ফুটবল টিমকে গত বছর বাংলাদেশে নেয়ার কথা ছিল। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সে স্থলে আর্জেন্টিনা ফুটবল টিম চীনে খেলেছে।
কলম্বিয়ান নারী ফুটবল টিম বাংলাদেশে যেতে পারলে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে অংশ নেবে বাংলাদেশের নারী টিমের সাথে। আশা করছি নয়া সরকারের নতুন মন্ত্রীরা বিষয়টিকে গুরুত্ব দেবেন-প্রত্যাশা আতিকের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার