Advertisement Placeholder

২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল

এক দফা দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি। রাজধানী ঢাকার নয়াপল্টনে ২১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ডাক দেন।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার মুক্তি, সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।’

২৬ জানুয়ারি সব জেলা শহর এবং ২৭ জানুয়ারি মহানগরে কালো পতাকা মিছিল করা হবে বলে জানান তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার