Advertisement Placeholder

ভারত থেকে মস্কোগামী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে : তাস

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত থেকে মস্কোগামী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে : তাস

ভারত থেকে মস্কোগামী একটি উড়োজাহাজ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে। রবিবার আমাজ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
আমাজ’র প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় মালিকানাধীন উড়োজাহাজটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজের মডেল ও এতে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি সংস্থাটি।

বাদাখশান প্রদেশে তালেবানের এক প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

রয়টার্স বলছে, রাশিয়ায় নিবন্ধিত উড়োজাহাজটি ৬ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর গতরাতে এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে আজ জানিয়েছে রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় আফগানিস্তানের পুলিশ।

রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৯৭৮ সালে ফ্রান্সের তৈরি চার্টার অ্যাম্বুলেন্স উড়োজাহাজটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার