Advertisement Placeholder
বাংলাদেশ প্রতিদিনকে জাতিসংঘ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই মিয়ানমারে, দরকার শরণার্থীদের জন্যে তহবিল বাড়ানো

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই মিয়ানমারে, দরকার শরণার্থীদের জন্যে তহবিল বাড়ানো

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনের অনুকূলে নেই বলে জাতিসংঘ জানালো। এছাড়া, মর্যাদার সাথে নিরাপদে ফেরার মত পরিবেশও তৈরী হয়নি মিয়ানমারে-এমন অভিমত পোষণ করলো জাতিসংঘ। ২২ জানুয়ারি দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের এই সংবাদদাতা জানতে চেয়েছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন গোটাবিশ্ব। বার্মা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরনার্থী নিয়ে হিমসিম খাচ্ছে বাংলাদেশ। ১২ লাখের অধিক রোহিঙ্গা প্রায় ৭ বছর যাবত কক্সবাজার তথা বাংলাদেশে রিফ্যুজি হিসেবে বসবাস করছে। নিজ ব্সতভিটায় ফিরতে না পারার হতাশা ও ক্ষোভে শরনার্থী শিবিরের অনেকে ক্রমান্বয়ে হিংস্রহয়ে উঠেছে। এ অবস্থা দীর্ঘতর হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। পাশাপাশি শরনার্থীদের জন্যে বরাদ্দের পরিমাণও কমানো হয়েছে। এমন একটি চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের কোন পরিকল্পনা আছে কী। এর জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন,
মর্যাদা সমুন্নত থাকে এবং নিরাপত্তা নিশ্চিত রয়েছে-এমন পরিবেশ বিরাজ করলেই কেবলমাত্র রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফিরতে পারবে। এর আগে কোন শরনার্থীকেই মিয়ানমারে ফিরে যাবার কথা বলা সঙ্গত হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া অবলম্বন করাও সমীচিন নয়। আর এটা তো পরিস্কার যে, মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নেই। রোহিঙ্গা শরনার্থীদের যারা আশ্রয় দিয়েছে, উদারতা প্রদর্শন করেছে শরনার্থীদের আতিথেয়তায়, সেই কক্সবাজার এলাকার মানুষের সাথে আমাদের সকলের অর্থাৎ মানিবিকতাসম্পন্ন বিশ্বের সংহতি প্রকাশ করা জরুরী হয়ে পড়েছে। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন, সে এলাকার মানুষের মহানুভবতা প্রত্যক্ষ করেছেন। ডুজারিক উল্লেখ করেন, শরনার্থীদের জন্যে তহবিলের মাত্রা বাড়ানো দরকার-এটাও খুবই জরুরি।
প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আরেক সাংবাদিক জাতিসংঘ মহাসচিবের শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করে জানতে চান. রাষ্ট্রীয় ক্ষমতা নবায়নের জন্যে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মধ্যে মহাসচিব কি বাংলাদেশে মানবাধিকার লংঘন ও জাল নির্বাচনের ব্যাপারটি ভুলে গেছেন? এর মাধ্যমে কী জাতিসংঘের পূর্ববর্তী অবস্থান এবং নির্বাচনের অগণতান্ত্রিক প্রকৃতির বিষয়ে তার মানবাধিকার কমিশনারের বিবৃতির সাথে সাংঘর্ষিক নয়? জবাবে ডুজারিক সাফ জানিয়ে দেন, না, তিনি (মহাসচিব) প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেমন তিনি সরকার প্রধান বা রাষ্ট্র প্রধান হিসেবে পুননির্বাচিতদের দিয়ে থাকেন। এই পোডিয়াম থেকে আমরা অতীতে যা বলেছি, মানবাধিকার হাই কমিশনার যা বলেছেন তা অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার