Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত অন্তত ৯০

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত অন্তত ৯০

যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড় ও তুষারপাতে ব্যাপক প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, এই আবহাওয়া আরও কিছুদিন ধরে চলবে। তুষারপাত, বৃষ্টি ও ভারি বর্ষণে গত সপ্তাহে অন্তত ৯০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে টেনেসি অঙ্গরাজ্যে। এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি রাজ্য থেকে এসেছে মৃত্যুর খবর।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে ছিল প্রচণ্ড শীত। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তর উষ্ণ রাখতে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হয়।

কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার