Advertisement Placeholder

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফারুকী

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী গুণী নির্মাতা। গেল কয়েকদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সুস্থ হয়ে এখন বাসায় এসেছেন এ নির্মাতা।

মঙ্গলবার তার পরিবার সূত্রে জানা গেছে, ফারুকীর শারীরিক অবস্থার উন্নতি হবার ফলে সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। এর আগে ফারুকীর অসুস্থতা নিয়ে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছিলেন। ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয় করেছেন তিনি। ফারুকীর নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয়তা লাভ করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার