Advertisement Placeholder

সর্বশেষ জনমত জরিপে বাইডেন এগিয়ে

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সর্বশেষ জনমত জরিপে বাইডেন এগিয়ে

প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে। বুধবার প্রকাশিত এ জরিপ অনুযায়ী সারা আমেরিকায় টাম্পের চেয়ে বাইডেনের জনপ্রিয়তা ৬% বেশী। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত এ জরিপ অনুযায়ী বাইডেনকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী করতে সম্মতি জানিয়েছে ৫০% ভোটার।

ট্রাম্পের ক্ষেত্রে এ হার ৪৪%। উল্লেখ্য, ডিসেম্বরের জরিপে বাইডেন ও ট্রাম্প মুখোমুখী ছিলেন। এবারের জরিপে বাইডেনের সমর্থন বেড়েছে নারী ভোটারের ব্যাপক সমর্থনের কারণে। নারী ভোটারেরা ট্রাম্পের প্রতি নাখোশ বেশি বলে এই জরিপে উদঘাটিত হয়েছে। ডিসেম্বরের জরিপে নারী ভোটারের সমর্থন বাইডেনের প্রতি ছিল ১২ পয়েন্ট, এবার তা বেড়ে ২০ পয়েন্ট হয়েছে। স্বতন্ত্র ভোটারের ৫২% বাইডেনকে সমর্থন দিয়েছেন। এমন ভোটারের ৪০% ট্রাম্পকে বিজয়ী করতে চেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার