
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

অভিষেক উৎসবে আটাব কর্মকর্তা ‘ডিজিটাল ট্র্যাভেল্স এস্টোরিয়া’র কর্ণধার নজরুল ইসলামকে সার্টিফিকেট প্রদান করছেন সভাপতি মোহাম্মদ সেলিম হারুন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
গ্রাহক-সেবার দিগন্ত আরো প্রসারের সংকল্পে ‘আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’ (আটাব)’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম হারুন এবং প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ। শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে অতিথিসহ কর্মকর্তাগণকে মঞ্চে উপবেশনের আহবান জানান উদযাপন কমিটির আহ্বায়ক মো: শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা এমকে মাহামুদ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন জেবিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি সেলিম হারুন তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার শুভ সূচনা। সভাপতি হারুন জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেট কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে, আটাব’র কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি। আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো: আবুল কালাম আজাদ, মো: আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এম এম মাইনউদ্দিন পিন্টু, এমডি ফরহাদ উদ্দিন, জাকির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন হোমকেয়ার ব্যবসায়ী আসেফ বারী টুটুল, সামসুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ খালেদ, এনাম চৌধুরী, সাইফুদ্দিন খান স্বপনসহ কমিউনিটির নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও সজিব।



