Advertisement Placeholder

সম্পদের পরিমাণ নিয়ে অতিরঞ্জনের মামলা : ট্রাম্পের ৩৫৫ মিলিয়ন ডলারের জরিমানা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্পদের পরিমাণ নিয়ে অতিরঞ্জনের মামলা : ট্রাম্পের ৩৫৫ মিলিয়ন ডলারের জরিমানা

নিজের সম্পদের তথ্য বাড়িয়ে নানা সুযোগ-সুবিধা গ্রহণের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের একটি আদালত ১৬ ফেব্রুয়ারি ৩৫৫ মিলিয়ন ডলারের জরিমানা করেছেন। জরিমানার অর্থ প্রদানের সময় নানাবিধ কারণে বিলম্বিত করা হলে বিদ্যমান রীতি অনুযায়ী সুদও দিতে হবে বলে বিচারক আর্থার এফ ইঙ্গোরন তার রায়ে উল্লেখ করেছেন।

নিউইয়র্কের একটি দেওয়ানি আদালতে এই মামলা দায়ের করেছিলেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। নিজের সম্পত্তির তথ্য উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে প্রচারের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণের ঋণ নিয়ে সাবেক এই প্রেসিডেন্ট আর্থিক প্রতিষ্ঠানেও সাথেও প্রতারণা করেছেন। মাননীয় আদালত এ ধরনের মিথ্যাচারের জন্যে আগামী তিন বছর নিউইয়র্কে কোন ব্যবসার সাথেও জড়িত থাকতে পারবেন না ট্রাম্প। এমনকি এই মামলায় ট্রাম্পের দুই পুত্রকেও দুই বছরের জন্যে নিষিদ্ধ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ মিলিয়ন ডলার করে।

উল্লেখ্য, ট্রাম্পের জ্যেষ্ঠপুত্র এরিক ট্রাম্প হচ্ছেন ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসার চিফ এক্সিকিউটিভ।

ট্রাম্পের বিরুদ্ধে চলমান রয়েছে আরো ৪টি ফৌজদারি মামলা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার মদদদাতা হিসেবে ট্রাম্পকে অভিযুক্ত করার মামলাটিও চলমান রয়েছে। সেটির বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হতে পারে সাবেক এই প্রেসিডেন্টে। তেমনটি ঘটলে সামনের নির্বাচনে তিনি অযোগ্য হবেন বলে সকলের ধারণা।

প্রসঙ্গত উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হননি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে করা অপরাধেও কোন প্রেসিডেন্টকে কাঠগড়ায় নেয়ার বিধান নেই। তবে ট্রাম্প সে সুযোগ পাচ্ছেন না। কারণ ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার ঘটনাটি ‘প্রেসিডেন্টের দায় মুক্তির সীমানায় নেই’ বলে ইতিমধ্যেই উচ্চতর আদালত রায় প্রদান করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার