Advertisement Placeholder

এয়ার হোস্টেস চরিত্রে কারিনা-কৃতি!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এয়ার হোস্টেস চরিত্রে কারিনা-কৃতি!

করিনা কাপুর, কৃতি শ্যানন ও তব্বু—বলিউডের তিন নায়িকাকে দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা।

রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ। এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।

এদিকে, সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?

রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে।

ছবি দেখে অনেকে লিখেছেন, অধীর অপেক্ষায় রয়েছি।

অনেকে আবার কারিনা কাপুরের পুরনো ছবির সংলাপ ধার করে লিখেছেন, তোমার এত সুন্দর লাগার কোনও অধিকারই নেই।
ছবিতে এই ৩ নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই ৩ নায়িকার পোশাক দেখেই স্পষ্ট. তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যখন বিয়ের সিদ্ধান্ত নেই, অনেকেই আমাকে সতর্ক করেছিলেন, বিয়ের পরে নাকি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেসময় আমি প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেফের। আমার মনে হয়েছিল, এটা যদি সমস্যা হয়, তাহলে ঠিক। আমার বিয়ে হয়ে গিয়েছে বলে পরিচালক-প্রযোজকেরা যদি আমায় কাজ দিতে না চান, তাহলে সেটা তাদের সমস্যা হতে পারে। আমার নয়। যদি আমি খারাপ ভাবি, সমস্যা হবে বলে পিছিয়ে আসি, তাহলে আমার সঙ্গে ঠিক সেগুলোই হতে থাকবে। ক্যারিয়ারের কথা ভেবে আমি কখনও বিয়ের সিদ্ধান্ত থেকে সরিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার