Advertisement Placeholder

ঢাবিএমএ’র বার্ষিক সভায় কর্মকৌশল বেগবানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি   |   বুধবার, ২০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবিএমএ’র বার্ষিক সভায় কর্মকৌশল বেগবানের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রো-বায়োলজি এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকার কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা গত ১৬ জুলাই জুমে অনুষ্ঠিত হয়। সভায় মোট ৬৫ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

সভায় অনুমোদনের জন্য নির্বাহী কমিটি সমস্ত বিষয় যথাযথভাবে উপস্থাপন করার পর বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন করা হয়। এর মধ্যে ছিল ১. ড. মুহাম্মদ গোলাম মোর্শেদের সভাপতির প্রতিবেদন, ২. সহ-সভাপতি ড. সুবর্ণা খান কর্তৃক সংবিধান সংশোধন উপস্থাপন, ৩. ড. লুকমান সরকার কর্তৃক সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন। ওয়ার্কস্ট্রীম সদস্যদের প্রতিবেদন উপস্থাপন করেন ড. শারমিনা দেলোয়ার(মিডিয়া ও প্রচার), ড. মুসাব্বির খান(যোগাযোগ ও আউটরিচ), ড. শাহজাদা খান (পেশাগত উন্নয়ন), ড. খায়রোল এ সিদ্দিকী (সাংগঠনিক উন্নয়ন), মোঃ দ্বীন ইসলাম (স্টুডেন্টস এনগেজমেন্ট) এবং ইফতেখার রফিকুল্লাহ (বুদ্ধিবৃত্তিক অগ্রগতি ও বিজ্ঞাননীতি)। শেষে কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন মীর তাইফুর আলম।

সভার শুরুতে স্বগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভার দ্বিতীয় পর্বে অধ্যাপক ড. আশফাক হোসেনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে এবং উপদেষ্টা কমিটির ১৫ জন সদস্য অধ্যাপক ড. কে এম এস আজিজ, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান, ড. ফিরদৌসী কাদরী, ডা. শামিউল ইসলাম, ড. আক্তার মোল্লা, ড. এ কে আজাদ, অধ্যাপক ড. সেলিনা পারভীন, অধ্যাপক, ড. আফসার আলী, অধ্যাপক ড. মাহফুজ সরকার, ড. সামিরা সাঈদ, ড. মুস্তাফিজুর রহমান, ড. সাঈদ মুনিরুজ্জামান, ড. আবু বকর সিদ্দিকী, ড. হাসান জাকি, এবং ড. বিভূতি রায়কে স্বাগত জানানো হয়।

সভায় সদস্যরা তাদের মূল্যবান মন্তব্য উপস্থাপন এবং সংস্থার ভবিষ্যত কর্মপরিকল্পনা বৃদ্ধি এবং সাফল্যের জন্য নিঃশর্ত সমর্থন প্রদানের অঙ্গীকার করেন। সভাটি সুসংগঠিতভাবে পরিচালনা এবং যথাসময়ে শুরু ও সমাপ্ত হওয়ায় সকলের প্রশংসা কুড়িয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার