Advertisement Placeholder

বাইডেনের সঙ্গে বিতর্কে বসতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেনের সঙ্গে বিতর্কে বসতে চান ট্রাম্প

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উদ্দেশ্য নির্বাচনি বিতর্ক। আর ‘যে কোনো সময়, যে কোনো জায়গায়’ বাইডেনের সঙ্গে এই বিতর্কের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার বাইডেনকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্প। খবর এএফপির।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডের ভোট অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল এটি। এদিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।

এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ট্রাম্পের। এর কয়েক ঘণ্টা পরই বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ ছোড়েন ট্রাম্প।
সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া পোস্টে তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ, আমাদের দেশের ভালোর জন্য। জো বাইডেন এবং আমি এমন ইস্যু নিয়ে বিতর্ক করব, যা যুক্তরাষ্ট্র এবং দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই নভেম্বরের নির্বাচনে তার মনোনয়ন প্রায় নিশ্চিত।

অন্যদিকে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েসডের ভোটের মধ্য দিয়ে। ফলে নভেম্বরের নির্বাচনে আবারও ট্রাম্প-বাইডেনের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার