Advertisement Placeholder

সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না : নূর

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না : নূর

সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশের পাঁচটি প্রতিষ্ঠান। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কিছু দুর্বৃত্ত আমদানি-রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না।

ঢাকার বিজয়নগরে পানির ট্যাংকের মোড়ে শুক্রবার (৮ মার্চ) বিকেলে গণসমাবেশে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নুর বলেন, ‘সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। তাই সরকারকে বলব, অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিতে দিন।’

তিনি আরও বলেন, বাস থেকে সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশ মিলে এক হাজার কোটি চাঁদা তোলেন। যার ভাগ এমপি, মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা সবাই নেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার