Advertisement Placeholder

ফের ময়মনসিংহ সিটির মেয়র হলেন ইকরামুল হক টিটু

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের ময়মনসিংহ সিটির মেয়র হলেন ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও ইকরামুল হক টিটুর ওপরই আস্থা রাখলেন নগরবাসী। বিগত দিনের কাজের মূল্যায়ন করে নগরবাসী তাদের সেবা এবং নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে আবারও তাকে নির্বাচিত করেছেন। টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এতে টানা দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট পরলেন টিটু।

নগরীর ৩৩টির ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার বিপরীতে হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু ৩৫ হাজার ৭৬৩ ভোট, ঘোড়া প্রতীকে এহতেশামুল আলম ১০ হাজার ৭৭৩, হরিণ প্রতীকের প্রার্থী রেজাউল হক পেয়েছেন ১ হাজার ১৪৮৭ ভোট এবং লাঙ্গল প্রতীকে শহীদুল ইসলাম স্বপন ১ হাজার ৩২১ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটাররা তাদের নগরপিতা ও কাউন্সিলর প্রার্থীকে বেছে নিতে ভোট দেন। দেশের দ্বাদশ সিটি কর্পোরেশনের দ্বিতীয়বারের মতো এই নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

নগরজুড়ে আনন্দ মিছিল :
কেন্দ্রে কেন্দ্রে ফলাফল নিয়ে বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেছেন নবনির্বাচিত মেয়র ইকরামুল ইক টিটুর কর্মী ও সমর্থকরা। এতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিটি এলাকা। ক্রমেই মিছিলের নগরীতে পরিণত হয় ময়মনসিংহ।
দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, কোনো প্রার্থীই ইকরামুল হক টিটুর ভোটের ধারের কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা বলেন, নগরের মানুষ একজন পরীক্ষিত বন্ধুকে বেছে নিয়েছে। তাই ইকরামুল হক টিটু বিশাল ব্যবধানে জয়লাভ করে আবারও মেয়রের মুকুট মাথায় পরতে পেরেছেন।

এবার ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন ১১১ জন। একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়েছেন ৬৯ জন প্রার্থী। সিটিতে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার গেজেট হয়। পরের বছর ৫ মে ভোটগ্রণণে দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যদিও সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার