Advertisement Placeholder

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাবনা সমিতির সভাপতি নান্নু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাবনা সমিতির সভাপতি নান্নু

শফিকুল ইসলাম নান্নু।

যুক্তরাষ্ট্রস্থ পাবনা সমিতির সভাপতি শফিকুল ইসলাম নান্নু ৯ মার্চ অপরাহ্নে এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে কেনা-কাটা শেষে সস্ত্রীক হেঁটে ৩৭ এভিনিউ থেকে ৭২ স্ট্রিটে যাবার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়েছিলেন বলে প্রত্যক্ষর্শী পথচারিরা অকুস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রচার করেছেন। এ ব্যাপারে পাবনা ওয়েলফেয়ার সোসাইটির নেতা কামাল পাশা ১০ মার্চ সন্ধ্যায় এ সংবাদদাতাকে জানান, নান্নু সাহেবকে গুরুতর অবস্থায় নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে তার জ্ঞানও ফিরেছে। তবে ডান পা এখনো অবস রয়েছে। কথা বলতে পারছেন। চিকিৎসকেরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন। কামাল পাশা আরো জানান, নান্নুর এক ছেলে এবং এক কন্যার উভয়েই চিকিৎসক। তারা এই দুর্ঘটনার সংবাদ জেনেই ভার্জিনিয়া ও নিউজার্সির কর্মস্থল থেকে ছুটে এসেছেন নিউইয়র্কে। সার্বক্ষণিকভাবে বাবার পাশে রয়েছেন। উল্লেখ্য, ওপি-ওয়ান ভিসায় সপরিবারে যুক্তরাষ্ট্রে আসা শফিকুল ইসলাম নান্নু নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছেন। তাঁর দ্রুত আরোগ্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, নান্নুকে ধাক্কা দেয়া পিকআপ ভ্যানটি পুলিশ না আসা পর্যন্ত অকুস্থলেই দাঁড়িয়ে ছিল। এজন্যে তার সমস্ত তথ্য নথিভুক্ত করে ছেড়ে দেয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তীতে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার