Advertisement Placeholder

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করার দাবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করার দাবি

নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি নিনি ওয়াহিদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে ৮ মার্চ এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ও লেখক ড নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক এবং সভা পরিচালনা করেন ফোরামের সহ সাধারন সম্পাদক হিরু চৌধুরী।
সভার শুরুতে বাংলাদেশের ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর প্রোগ্রেসিভ ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল তাত্ত্বিক ও কলামিষ্ট নারী মুক্তির সোচ্চার কন্ঠ কাজী আজিজুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এসময় সকলে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। কাজী হকের স্মৃতিচারণ করেন ফোরামের সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু।
সভায় নারী আন্দোলনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন লায়লা খালেদা, ফোরামের সহ-সভাপতি এডভোকেট আখতারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মিনহজ আহমেদ শাম্মু। বক্তারা নারীদের কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য ও শিক্ষা ক্ষেত্রে পথে ঘাটে যৌন হয়রানি বন্ধ, পারিবারিক সহিংসতা বন্ধ করে সমাজে নারী পুরুষের সম্মিলিত শ্রমে দেশকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশ শেষে নারী দিবসের আলোকে আবৃত্তি করেন আতিয়া সীমা, হেমন্তী ওয়াহিদ,পারভীন সুলতানা। সংগীত পরিবেশন করেন মুক্তি সরকার, সুপর্ণা ভৌমিক রিমা, রফিকুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য রায়,তবলায় সহযোগিতা করেন চামেলী গোমেজ, মন্দিরা বাজিয়ে শোনান নৃত্য গুরু শিল্পী শহীদ উদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার