Advertisement Placeholder

মস্কোতে কনসার্টে বন্দুক হামলা, নিহত অন্তত ৯৩, আহত শতাধিক

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মস্কোতে কনসার্টে বন্দুক হামলা, নিহত অন্তত ৯৩, আহত শতাধিক

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে অন্তত পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। এতে অন্তত  ৯৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। তবে কারা এই হামলাকারী তাও জানা যায়নি। খবর রয়টার্স।

রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৫০ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির হয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভেন্যুর উপরে কালো ধোঁয়া উড়ছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ছদ্মবেশ ধারণ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়। রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস বলছে, ওই কনসার্ট হলে এখনো অনেক লোক আছেন এবং সেখানে আগুন জ্বলছে। আগুন নেভাতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটির শপিং সেন্টারে আজ (২২ মার্চ) ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। আমি হতাহতের প্রিয়জনের কাছে দুঃখিত। তিনি এসময় আরও বলেছেন, আহতদের জন্য সকল ধরনের সহযোগিতা সরবরাহ করা হবে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবা হাজির হয়েছে। কনসার্ট হলে এখনো কিছু লোক অবস্থান করছেন। এ ছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার