Advertisement Placeholder

আমেরিকানদের গড় আয়ু বেড়ে এখন ৭৭.৫ বছর

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকানদের গড় আয়ু বেড়ে এখন ৭৭.৫ বছর

করোনা কারণে থমকে দাঁড়ানো আমেরিকানদের গড় আয়ু কিছুটা বেড়েছে ২০২২ সালে এবং তা দাঁড়িয়েছে ৭৭.৫ বছর। তবে তা এখনও ২০১৯ সালের তুলনায় কম বলে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রন (সিডিসি) দফতর শুক্রবার জানিয়েছে। শুধু তাই উন্নত বিশ্বের অন্যদেশগুলো থেকেও কম। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে ‘ভার্জিনিয়া কমনওয়েল্্থ ইউনিভার্সিটি সেন্টার অন সোসাইটি অ্যান্ড হেল্্থ’র এমিরিটাস পরিচালক ড. স্টিভেন উলফ গণমাধ্যমে বলেছেন, করোনা থেকে জেগে উঠার ক্ষেত্রে বেশ অগ্রগতিসাধিত হলেও করোনা পূর্ববর্তী ২০১৯ সালের তুলনায় এখনও আমেরিকানদের মৃত্যু হচ্ছে উচ্চহারে-এটাই মূল কারণ।
উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকানদের গড় আয়ু ছিল ৭৮.৯ বছর। সেটি ছিল সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।

সিডিসি আরো জানায়, এক বছরের ব্যবধানে আমেরিকায় শিশু মৃত্যুর হারও বেড়েছে। ২০২২ সালে প্রতি লাখে শিশুর মৃত্যুর হার ছিল ৫৬০.৪। তার আগের বছর ছিল ৩.১%। এটাও গড় আয়ুর লাগাম টেনে ধরার অন্যতম কারণ। এক থেকে ৪ বছর বয়েসী শিশু মৃত্যুর হার ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১২% এ বৃদ্ধি পেয়েছে। আর ৫ থেকে ১৪ বছর বয়েসী শিশু মৃত্যু হার বেড়েছে ৭%। ড. উলফ উল্লেখ করেছেন, আমেরিকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় নাজুক অবস্থা চলছে। এদিকে মনোযোগী হতে হবে।

গড় আয়ু ধীরগতিতে বৃদ্ধি পাবার ক্ষেত্রে আরেকটি বিষয় প্রভাব ফেলেছে, সেটি হচ্ছে অত্যধিক নেশা করা। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ১২ মাসে (করোনা মহামারির ভয়ংকর সময়ে) মাদকাসক্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশী ছিল। এবং তা ছিল লক্ষাধিক। ২০২০ সালে সে সংখ্যা ছিল ৭৮ হাজারের মত।

উল্লেখ্য, প্রতি বছর আমেরিকায় গাড়ি দুর্ঘটনা এবং বন্দুক সহিংসতায় গড়ে যত লোকের প্রাণ সংহার হয়, ২০২১ সালে মাদকাসক্ত হয়ে মৃত্যুর ঘটনা তার চেয়েও বেশী ছিল সিডিসি জানায়।

ব্লুমবার্গ জন হপকিন্স ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিষয়ক অধ্যাপক ড. সুস্যাণ শারমেন বলেছেন, মাদকাসক্ত হবার প্রবণতা হ্রাসের সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে। এর নেপথ্য কারণ নিয়ে আরো গভীরভাবে বিশ্লেষণের অবকাশ রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার