Advertisement Placeholder

জরিপ তথ্য: ৫৮% মার্কিনির মতে হামাস নিধনে ইসরায়েলের অভিযান ন্যায়সঙ্গত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জরিপ তথ্য: ৫৮% মার্কিনির মতে হামাস নিধনে ইসরায়েলের অভিযান ন্যায়সঙ্গত

পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, প্রতি ১০ জন আমেরিকানের ৬ জনই (৫৮%) মনে করছেন যে, হামাস নিধনে ইসরায়েলের অভিযান ন্যায়সঙ্গত। তবে ৭ অক্টোবর হামাসের নৃশংসতার প্রতিশোধ নিতে ইসরায়েল যে প্রক্রিয়া অবলম্বন করেছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন ৩৪% ।

৩৮% বলেছেন যে ইসরায়েলের অভিযান যুক্তিসঙ্গত। ২৬% কোন মতামত দেননি। জরিপ ফলাফল গণমাধ্যমে এসেছে শনিবার। প্রতি ৫ জনের একজনই (২২%) মনে করছেন যে ইসরায়েলের চলমান অভিযানে দেশটির নাগরিকের নিরাপত্তাকে সুসংহত করবে, এই যুদ্ধের আগে যা ছিল একেবারেই নড়বরে। অপরদিকে, ২৭% বলেছেন যে, ইসরায়েলের এই সামরিক অভিযানের ফলে দেশটির নাগরিকদের নিরাপত্তা দৃর্বল হতে পারে। ১৫% বলেছেন জনজীবনে কোন প্রভাবই পড়বে না। ৩৫% কোন মতামত দিতে পারেননি। জরিপকালে হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সামরিক অভিযানকে যুক্তিসঙ্গত বলেছেন ২২% আমেরিকান। ৫% আমেরিকান বলেছেন, ৭ অক্টোবর হামাসের নৃশংসতার যুক্তি রয়েছে। অপরদিকে, ৬৬% আমেরিকান বলেছেন হামাসের ঐ আক্রমণকে কোনভাবেই মেনে নেয়া যায় না। বর্তমান যুদ্ধের আগের চেয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে এখন বিশ্বজনমত সুসংহত হচ্ছে বলে মনে করছেন ১০% আমেরিকান। এজন্যে তারা হামাসের প্রশংসা করতে চেয়েছেন। ৩২% বলেছেন, স্বাধীন একটি রাষ্ট্র গঠনে হামাসের আচরণ কোনভাবেই সমর্থন যোগ্য নয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার