Advertisement Placeholder

কম্যুনিটির সম্প্রীতি অটুট রাখার সংকল্পে নূরুল আজিমের ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কম্যুনিটির সম্প্রীতি অটুট রাখার সংকল্পে নূরুল আজিমের ইফতার মাহফিল

দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগমে মানবতার কল্যাণে কম্যুনিটির সম্প্রীতির বন্ধন সুসংহত রাখার সংকল্প উচ্চারিত হলো ২৯ মার্চ নিউইয়র্ক সিটির গুলশান টেরেস মিলনায়তনে। ইফতার-মাহফিলের ব্যানারে প্রবাসের খ্যাতনামা আবাসন ব্যবসায়ী নূরুল আজিমের উদ্যোগে এ সমাবেশের স্বাগত বক্তব্যেও মৃদুভাষী নূরুল আজিমের কণ্ঠেও একই আকুতি প্রকাশিত হয়েছে। সেই ধ্বনির পরিপূরক হিসেবে মূলধারার রাজনীতিক ও হোমকেয়ার ব্যবসায়ী গিয়াস আহমেদ বলেছেন, ভোটের ময়দানে সকলকে সরব থাকতে হবে।

সিটিজেনশিপ গ্রহণকারীদের মধ্যে যারা এখনো ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি, তারা যেন অবিলম্বে সেটি করেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা নির্ধারিত হয় ভোটের হিসেবে। যে কম্যুনিটির ভোটব্যাংক বড় তাদেরকে সকল ক্ষেত্রে মূল্যায়ন করা হয়-এটা গোপন কোনো বিষয় নয়। তাই বাংলাদেশি আমেরিকানদেরকেও সকল ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে নিজেদের স্বার্থ সুরক্ষিত হবে এমন প্রার্থীকে বিজয়ের জন্যে মাঠে নামা জরুরি।

উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ সমাবেশে কম্যুনিটি লিডার শাহনেওয়াজ ছাড়াও জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা আবু জাফর বেগ সমসাময়িক প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। দেশ ও প্রবাসের সকল বাংলাদেশির মঙ্গল কামনার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্যে সংহতি প্রকাশ করে বিশেষ দোয়া-মোনাজাত পর্ব সঞ্চালনা করেন মাওলানা মো. শহিদুল্লাহ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার