Advertisement Placeholder

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকার শাহবাগ থানার ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টারে আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

৩১ মার্চ ভোরে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান জানান, খবর পেয়ে ভোরে ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখি বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তখন তার পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের মাধ্যমে ভোর সাড়ে চারটায় আমরা বিষয়টি জানতে পেরেছি। ভোরে নামাজ পড়তে বের হয়ে তিনি ভবনের ১১ এর ‘ই’ ফ্লোরে চিৎকার শুনতে পান। তিনি সেখানে গিয়ে আদ্রিতা মোশাররফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদ্রিতা মোশাররফের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মজলিশপুর গ্রামে। তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার