Advertisement Placeholder

কলকাতায় স্থায়ী হবেন পরীমণি, কিনছেন বাড়ি!

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতায় স্থায়ী হবেন পরীমণি, কিনছেন বাড়ি!

ঢাকা থেকে গিয়ে অভিনেত্রী হিসেবে টলিউডে স্থায়ী হয়েছেন কেবল জয়া আহসান। বলা চলে, কলকাতায় তার আবাসনও রয়েছে। কারণ বছরের বড় সময় সেখানেই থাকতে হয় তার। এর বাইরে রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছেন। তবে এবার কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরীমণি। তাও আবার টলিউডে প্রথম ছবিতে যুক্ত হয়েই!

কিছু দিন আগেই ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা। ক’দিন হলো শুটিংয়ে ব্যস্ত তারা।

এর মধ্যে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পরীর কাছে জানতে চায়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কিনা?

পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে। তবে সময় নিয়ে এগোতে চান নায়িকা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার