Advertisement Placeholder

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। এ ভূমিকম্পে শেষ খবর পর্যন্ত ৯ জন নিহত ও ৫০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। গত ২৫ বছরের মধ্যে এটি ছিল দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কর্মকর্তারা বলেন, বুধবার সকালে হুয়ালিয়েন শহরের পাহাড়ে সাতজনের একটি পর্বতারোহীর দল ভ্রমণ করছিল। ভূমিকম্পের সময় পাহাড় থেকে আলগা হয়ে পড়া পাথরে পিষ্ট হয়ে তাদের তিনজন মারা গেছেন। এ ছাড়া ভূমিকম্পের সময় হুয়ালিয়েন শহরে একটি সুড়ঙ্গের কাছে ভূমিধসের কবলে পড়ে এক ট্রাকচালক নিহত হন।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হুয়ালিয়েন শহরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি বহুতল ভবন হেলে পড়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার