Advertisement Placeholder

গাজার আল শিফা হাসপাতাল এখন সমাধিক্ষেত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজার আল শিফা হাসপাতাল এখন সমাধিক্ষেত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলের হামলার পর গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল এখন একটি কঙ্কালসার কাঠামোয় রূপান্তরিত হয়েছে, যার ভেতরে রয়েছে শুধুই মরদেহ এবং সমাধি, দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপি।

দুই সপ্তাহ অভিযান চালানোর পর গত সপ্তাহে গাজার আল-শিফা হাসপাতাল থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করে, এই পুরো সময়টায় তারা হাসপাতালের ভেতর ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করেছে।

এরপর শুক্রবার (৫ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ওই হাসপাতালের ভেতর ঢোকার অনুমতি পায়। তারা ২৫ মার্চ থেকেই আল-শিফায় যাওয়ার চেষ্টা করছিল। হাসপাতালটির ভেতরে তারা অন্তত পাঁচটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। পেয়েছে অনেকের সমাধি। গাজায় স্বাস্থ্যসেবার মেরুদণ্ড ছিল এই হাসপাতালটি। কিন্তু ইসরায়েলের হামলায় তার প্রতিটি ইঞ্চি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হাসপাতালের মূল্যবান সরঞ্জাম হয় ক্ষতিগ্রস্ত হয়েছে নয়তো একেবারেই ধুলোয় মিশে গেছে। ভবিষ্যতে এই হাসপাতাল আবার ব্যবহারযোগ্য হবে কিনা তাও বলার উপায় নেই।

গাজার ৩৬টি হাসপাতালের মাঝে মাত্র ১০টি আংশিক চলমান আছে বর্তমানে।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের ছয় মাস পূর্ণ হয়েছে। গত ৭ অক্টোবর হামলার পর ইসরায়েলের ১২০০ মানুষকে হত্যা এবং একশ’র বেশি নাগরিককে জিম্মি করে হামাস। এর জবাবে হামাসকে নিঃশেষ করার প্রতিশ্রুতি দেয় ইসরায়েল, যাতে কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ, যার বেশিরভাগই নারী ও শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ, হামলায় আহত মানুষের সংখ্যাও বাড়ছে। গাজায় থাকা অন্যান্য স্বাস্থ্যসেবা স্থাপনার সুরক্ষা চান তিনি, এছাড়া স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশ এবং যুদ্ধবিরতির দাবি করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার