Advertisement Placeholder
কম্যুনিটির জন্যে স্বস্তির সংবাদ দিলেন আকিব হাসান

৫% ডাউন পেমেন্টে নিউইয়র্কে স্বল্প সুদে বাড়ি ক্রয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫% ডাউন পেমেন্টে নিউইয়র্কে স্বল্প সুদে বাড়ি ক্রয়ের সুযোগ

আকিব হাসান ও মোনালিসাকে পাশে নিয়ে কথা বলেন এটর্নী হাসান মালিক।

নানাবিধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সুদের হার অত্যধিক এবং বাড়ির মূল্য চড়া হওয়ায় এক ধরনের হতাশায় নিপতিত প্রবাসীদের জন্যে সুসংবাদ দিলেন ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স কর্পোরেশন ‘মেডোব্রুক’র ম্যানেজার আকিব হাসান। ৪ এপ্রিল অপরাহ্নে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি অভিজাতশ্রেণীর রেস্টুরেন্টের মিলনায়তনে বাংলাদেশি আমেরিকানদের সমাবেশে আকিব হাসান আরো জানালেন, এক বছরের ট্যাক্স ফাইল করলেই মাত্র ৫% ডাউনপেমেন্টে বাড়ি ক্রয় করা যাচ্ছে। ট্যাক্সি ক্যাব এবং ব্যবসায়ী, হোমকেয়ারের কর্মীদের জন্যেও রয়েছে বিশেষ সুযোগ। যাদের ওয়ার্ক পারমিট রয়েছে তারাও এসব সুবিধা পাচ্ছেন। অর্থাৎ স্বপ্নের দেশ আমেরিকায় বাড়ির মালিক হবার স্বপ্নের বিভোরদের জন্যে স্বস্তি ও আশা জাগানিয়া এমন সংবাদে খেঁটে খাওয়া প্রবাসীরা আবার নড়েচড়ে বসলেন বলেই মনে হচ্ছে।
মেডোব্রুকের লোন প্রডাকশন অফিসার মজেজা মোনালিসার সঞ্চালনায় ফাইন্যান্সিয়াল কন্সালট্যান্ট আকিব হাসান আরো জানালেন, আবাসন খাতে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্যে সময়টি খুবই উত্তম। আর যারা বাড়ি ক্রয়ের অপেক্ষায় রয়েছেন তারা আর সময়ক্ষেপন না করাই শ্রেয়। তিনি আরো জানান, আমার অফিসে এ সেক্টরের সকল পরামর্শ বিনা ফি-তে দেয়া হচ্ছে। আস্থার সাথে রিফাইন্যান্সিং, ফ্রি এপ্রুভাল, ফাস্ট ক্লোজিংয়ে আমরাই এগিয়ে রয়েছি দীর্ঘদিন যাবত। এ সময় নিষ্টার সাথে বাড়ি ক্রয়ের ঋণ ব্যবস্থাপনায় ইতিমধ্যেই খ্যাতি অর্জনে আকিব হাসানের প্রশংসা করে বক্তব্য দেন এটর্নী হাসান মালিক।
উল্লেখ্য, করোনা থেকে জেগে উঠার পরিক্রমায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত কারণে পুনরায় অর্থনৈতিক সেক্টরে টালমাটাল অবস্থা চলছিল। এরফলে সুদের হার ৩ গুণ বেড়েছে। বাড়ি নির্মাণের মালামালের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বাড়ির মূল্যও বেড়েছিল। এখন তা কমতে শুরু করেছে। যাদের ক্রেডিট রেকর্ড ভালো তারা সুদের হার নিয়ে দরকষাকষির সুযোগ পাচ্ছেন। যারা ডাউন পেমেন্টের পরিমাণ বাড়াচ্ছেন তারাও পাচ্ছেন নানা সুযোগ। এসব সম্পর্কে কঠোর পরিশ্রমী প্রবাসীদের বিস্তারিত জানাতেই ফাইন্যান্সিয়াল কন্সালট্যান্ট আকিব হাসান ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছিলেন যার সমাপ্তি ঘটে ইফতার পরিবেশনের মধ্যদিয়ে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার