Advertisement Placeholder

ট্রেনে বাম পায়ের সব আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রেনে বাম পায়ের সব আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

ঢাকার খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় থেকে হাসপাতালে নিয়ে আসা মাহাতাব নামে এক ব্যক্তি বলেন, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনে করে কমলাপুর যাওয়ার জন্য ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার